hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫৭

অধ্যায়- ২ : আদ জাতির কার্যকলাপ

তারা নবীদেরকে মানত না :

اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْ ۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْاۤ اِلَّا اللهَؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلَآئِكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كَافِرُوْنَ

যখন তাদের নিকট রাসূলগণ এসেছিলেন তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে (এ কথা বলেছিলেন যে) তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদাত করো না। তখন তারা বলেছিল, আমাদের প্রতিপালকের এরূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা পাঠাতেন। তুমি যা কিছুসহ প্রেরিত হয়েছ, নিশ্চয় আমরা তা প্রত্যাখ্যান করছি। (সূরা হা–মীম সিজদা– ১৪)

তারা শক্তির গর্ব করত :

فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةًؕ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللهَ الَّذِيْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَّكَانُوْا بِاٰيَاتِنَا يَجْحَدُوْنَ

আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলত, আমাদের অপেক্ষা শক্তিশালী আর কে আছে? তবে তারা কি লক্ষ্য করেনি যে, নিশ্চয় আল্লাহ, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অনেক শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনাবলিকে অস্বীকার করত। (সূরা হা–মীম সিজদা– ১৫)

আদ জাতি প্রবলভাবে আক্রমণ চালাত :

وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِيْنَ

আর যখন তোমরা আঘাত হানতে, তখন কঠোরভাবে আঘাত হানতে। (সূরা শু‘আরা– ১৩০)

তারা উঁচু জায়গায় অনর্থক স্তম্ভ নির্মাণ করত :

اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَ ‐ وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ

তোমরা কি প্রতিটি উঁচু স্থানে নিরর্থকভাবে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ? তোমরা প্রাসাদ নির্মাণ করছ এ মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে। (সূরা শু‘আরা– ১২৮, ১২৯)

তারা স্বৈরাচারী শাসকের আদেশ মানত :

وَتِلْكَ عَادٌ جَحَدُوْا بِاٰيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْاۤ اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيْدٍ

ওরাই আদ জাতি, যারা তাদের প্রতিপালকের নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল এবং তাঁর রাসূলদেরকে অমান্য করেছিল। আর তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করেছিল। (সূরা হুদু ৫৯)

তারা শিরক করত :

قَالُوْاۤ اَجِئْتَنَا لِنَعْبُدَ اللهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ اٰبَآؤُنَاۚ فَأْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصَّادِقِيْنَ

তারা বলল, তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছ যে, আমরা যেন এক আল্লাহর ইবাদাত করি এবং আমাদের পূর্বপুরুষরা যার ইবাদাত করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো। (সূরা আ‘রাফু ৭০)

তারা কিয়ামতের প্রতি বিশ্বাসী ছিল না :

كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ ۢبِالْقَارِعَةِ

আদ ও সামূদ সম্প্রদায় মহাপ্রলয়কে মিথ্যা প্রতিপন্ন করেছিল। (সূরা হাক্কাহ– ৪)