hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩৫

অধ্যায়- ২ : নবী-রাসূলগণকে কিতাব ও মু‘জিযা দেয়া হয়

আল্লাহ নবী-রাসূলগণকে কিতাব দিয়ে পাঠিয়েছেন :

اُولٰٓئِكَ الَّذِيْنَ اٰتَيْنَاهُمُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ

আমি তাদেরকে কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত দান করেছি। (সূরা আন‘আম– ৮৯)

তাদেরকে মু‘জিযাও দেয়া হয়েছে :

ثُمَّ بَعَثْنَا مِنْ ۢبَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَيِّنَاتِ

তাঁর {নূহ (আঃ) এর} পর আমি রাসূলগণকে তাদের সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি, তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসহ এসেছিল। (সূরা ইউনুস– ৭৪)

নবী-রাসূলগণকে ন্যায়ের মানদন্ডসহ পাঠানো হয়েছে :

لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ

নিশ্চয় আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়ের মানদন্ড, যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। (সূরা হাদীদু ২৫)

প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষায় পাঠানো হয়েছে :

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ

আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে তারা তাদের নিকট স্পষ্টভাবে বর্ণনা করে দিতে পারে। (সূরা ইবরাহীম– ৪)

রাসূল নির্বাচন করা আল্লাহর কাজ :

اَللهُ يَصْطَفِيْ مِنَ الْمَلَآئِكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِؕ اِنَّ اللهَ سَمِيْعٌ ۢۢبَصِيْرٌ

আল্লাহ ফেরেশতাদের মধ্য হতে বার্তাবাহক মনোনীত করেন এবং মানুষের মধ্য হতেও রাসূল নির্বাচন করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা হজ্জ– ৭৫)

اَللهُ اَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهٗ

আল্লাহ তাঁর রিসালাতের ভার কার উপর অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন। (সূরা আন‘আম– ১২৪)