hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১৪

অধ্যায়- ২ : শুয়াইব (আঃ) এর সাথে জাতির আচরণ

তারা নবীকে যাদুগ্রস্ত বলে দাবী করল :

قَالُوْاۤ اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ

তারা বলল, নিশ্চয় তুমি যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। (সূরা শু‘আরা– ১৮৫)

নবীকে মিথ্যা প্রতিপন্ন করল :

وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌمِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِيْنَ

তুমি আমাদের মতোই একজন মানুষ। সুতরাং আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্যতম। (সূরা শু‘আরা– ১৮৬)

তারা আযাব চেয়ে বসল :

فَاَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصَّادِقِيْنَ

তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খন্ড আমাদের উপর ফেলে দেখাও। (সূরা শু‘আরা- ১৮৭)

নবী আল্লাহর দিকে মনোনিবেশ করলেন :

قَالَ رَبِّۤيْ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ

সে বলল, তোমরা যা কর সে সম্পর্কে আমার প্রতিপালক ভালোভাবেই অবগত আছেন। (সূরা শু‘আরা– ১৮৮)

আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নিলেন :

فَانْتَقَمْنَا مِنْهُمْۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍ

সুতরাং আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম; অবশ্য উভয়টিই প্রকাশ্য পথের পার্শ্বে অবস্থিত। (সূরা হিজর– ৭৯)

আযাব তাদেরকে ধ্বংস করে দিল :

فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِؕ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ

অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করল, পরে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করে ফেলল। নিশ্চয় এটা ছিল এক ভীষণ দিবসের শাস্তি। (সূরা শু‘আরা– ১৮৯)

এ ঘটনায় রয়েছে অনেক শিক্ষা :

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةًؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ‐ وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ

নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। নিশ্চয় তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। (সূরা শু‘আরা– ১৯০, ১৯১)