hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

পর্ব- ৭ : যাকাত

اَلزَّكٰوةُ (আয যাকাত) এর আভিধানিক অর্থ হচ্ছে- বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, পবিত্র হওয়া, কোন বস্তুকে পরিশুদ্ধ করা ইত্যাদি। আর পারিভাষিক অর্থে যাকাত হলো- নিসাব পরিমান সম্পদের মালিকের ধনসম্পদের নির্ধারিত ফরয অংশ নির্ধারিত খাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে বন্টন করা।

ইসলামের স্তম্ভসমূহের মধ্যে তৃতীয় ও সালাতের পরবর্তী স্থান অধিকরী ইবাদাত হচ্ছে যাকাত। মানবসভ্যতার সূচনালগ্ন হতেই সমাজে যাকাত ব্যবস্থার প্রচলন ছিল বলে কুরআনে সুস্পষ্ট বক্তব্য বিদ্যমান। উম্মাতে মুহাম্মাদীর উপর যাকাতের বিধান উক্ত ধারাবাহিকতারই অংশ।

মোট ৫ প্রকার সম্পদের যাকাত দিতে হয়।

১. স্বর্ণ, রৌপ্য,

২. নগদ টাকা ও বিক্রয়ের জন্য নির্ধারিত দ্রব্য বা ব্যবসায়ের পণ্য,

৩. পালিত পশু (উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা।)

৪. ফল-ফসল (সকল প্রকার ভূমিজ উৎপাদন।)

৫. খনিজ সম্পদ ( مَعْدَنٌ ) ও মাটির নিচে সঞ্চিত সম্পদ ( رِكَازٌ ) বা গুপ্তধন।