hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭৩

অধ্যায়- ৪ : ইবরাহীম (আঃ) এর আকীদা–বিশ্বাস

ইবরাহীম (আঃ) বিশ্বাস করতেন সৃষ্টিকর্তাই হেদায়াতের মালিক :

اَلَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ

যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে পথপ্রদর্শন করবেন। (সূরা শু‘আরা– ৭৮)

وَاِذْ قَالَ اِبْرَاهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِيْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ‐ اِلَّا الَّذِيْ فَطَرَنِيْ فَاِنَّهٗ سَيَهْدِيْنِ

স্মরণ করো, যখন ইবরাহীম তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা যাদের ইবাদাত কর তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। তবে আমার সম্পর্ক শুধুমাত্র তাঁরই সাথে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অচিরেই তিনিই আমাকে হেদায়াত দান করবেন। (সূরা যুখরুফু ২৬, ২৭)

আল্লাহ প্রকাশ্য ও অপ্রকাশ্য সবই জানেন :

رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِيْ وَمَا نُعْلِنُ وَمَا يَخْفٰى عَلَى اللهِ مِنْ شَيْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ

হে আমাদের প্রতিপালক! তুমি তো জান যা আমরা গোপন করি ও যা প্রকাশ করি। আকাশমন্ডলী ও পৃথিবীর কোনকিছুই আল্লাহর নিকট গোপন থাকে না। (সূরা ইবরাহীম– ৩৮)

আল্লাহই খাওয়ান ও পান করান :

وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ

তিনিই আমাকে আহার্য ও পানীয় দান করেন। (সূরা শু‘আরা– ৭৯)

তিনিই রোগ থেকে মুক্তি দেন :

وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ

আর রোগাক্রান্ত হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন। (সূরা শু‘আরা– ৮০)

তিনিই বান্দার পাপ মোচন করেন :

وَالَّذِيْۤ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِيْ خَطِيْٓئَتِيْ يَوْمَ الدِّيْنِ

আশা করি, তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করে দেবেন। (সূরা শু‘আরা– ৮২)

তিনিই মৃত্যু দেন ও জীবিত করেন :

وَالَّذِي يُمِيْتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ

আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবিত করবেন। (সূরা শু‘আরা– ৮১)

যার অন্তর বিশুদ্ধ সেই পরকালে বাঁচতে পারবে :

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ‐ اِلَّا مَنْ اَتَى اللهَ بِقَلْبٍ سَلِيْمٍ

সেদিন ধনসম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবে না। সেদিন উপকৃত হবে কেবল সে, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তর নিয়ে আগমন করবে। (সূরা শু‘আরা– ৮৮, ৮৯)

আল্লাহ সম্পর্কে নমরুদের সাথে বিতর্ক :

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْ حَآجَّ اِبْرَاهِيْمَ فِيْ رَبِّهٖۤ اَنْ اٰتَاهُ اللهُ الْمُلْكَۘ اِذْ قَالَ اِبْرَاهِيْمُ رَبِّيَ الَّذِيْ يُحْيِيْ وَيُمِيْتُ قَالَ اَنَاْ اُحْيِيْ وَاُمِيْتُؕ قَالَ اِبْرَاهِيْمُ فَاِنَّ اللهَ يَأْتِيْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِيْ كَفَرَؕ وَاللهُ لَا يَهْدِى الْقَوْمَ الظَّالِمِيْنَ

আপনি কি তার দিকে লক্ষ্য করেননি, যে ইবরাহীমের সাথে তাঁর রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল? এজন্য যে, তাঁকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। যখন ইবরাহীম বলেছিলেন, আমার রব তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তখন সে বলেছিল, আমিই জীবন এবং মৃত্যু দিয়ে থাকি। এবার ইবরাহীম বললেন, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত করেন। সুতরাং তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করে নিয়ে আসো। অতঃপর সে অবিশ্বাসী হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না। (সূরা বাক্বারা– ২৫৮)

মৃতকে জীবিত করণের প্রত্যক্ষ দর্শন :

وَاِذْ قَالَ اِبْرَاهِيْمُ رَبِّ اَرِنِيْ كَيْفَ تُحْيِى الْمَوْتٰىؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْؕ قَالَ بَلٰى وَلٰكِنْ لِّيَطْمَئِنَّ قَلْبِيْؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِيْنَكَ سَعْيًاؕ وَاعْلَمْ اَنَّ اللهَ عَزِيْزٌ حَكِيْمٌ

স্মরণ করো, যখন ইবরাহীম বলেছিলেন, হে আমার রব! কীভাবে আপনি মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস কর না? তিনি বললেন হ্যাঁ (বিশ্বাস করি), তবে আমার অন্তরের প্রশান্তির জন্য। আল্লাহ বললেন, তাহলে চারটি পাখি ধরো এবং সেগুলোকে তোমার পোষ মানিয়ে নাও। তারপর তুমি (সেগুলোকে যবেহ করে) প্রত্যেক পাহাড়ের উপর ওদের এক এক অংশ রাখো। অতঃপর তাদেরকে ডাকো, ওরা তোমার কাছে দৌড়ে আসবে। জেনে রেখো, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। (সূরা বাক্বারা– ২৬০)