hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯১

অধ্যায়- ৯ : জান্নাতের পোশাক ও অলংকার

জান্নাতের পোশাক হবে রেশমের :

وَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ

সেখানে তাদের জন্য থাকবে রেশমের পোশাক। (সূরা হজ্জ– ২৩)

জান্নাতীদের পোশাকের রং হবে সবুজ :

وَيَلْبَسُوْنَ ثِيَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ

তারা চিকন ও মোটা রেশমের সবুজ পোশাক পরিধান করবে। (সূরা কাহফু ৩১)

عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ

তাদের পরিধানে থাকবে সবুজ মিহি রেশম ও মোটা মখমলের পোশাক। (সূরা দাহর– ২১)

জান্নাতের অলংকার হবে স্বর্ণ, রৌপ্য ও মণিমুক্তার :

يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا

তাদেরকে স্বর্ণালংকার ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে। (হাজ্জ– ২৩)

وَحُلُّوْاۤ اَسَاوِرَ مِنْ فِضَّةٍ

আর তাদেরকে রুপার অলংকার পরানো হবে। (সূরা দাহর– ২১)

ব্যাখ্যা : জান্নাতে সবধরনের অলংকার উপস্থিত থাকবে। যে যেটা ইচ্ছা করবে সে তা পরিধান করতে পারবে। দুনিয়াতে কেবল নারীরাই অলংকার পরে, কিন্তু জান্নাতে নারী–পুরুষ সকলকে অলংকার পরানো হবে। তখন পরিবেশটা এমন হবে যে, পুরুষদের জন্য অলংকার পরিধান করা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং এতে তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। ওযুর অঙ্গসমূহে অলংকার পরানো হবে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূল ﷺ বলেছেন, মুমিন বান্দার (হাত, মুখ ও পা ইত্যাদির) যতটুকু পর্যন্ত ওযুর পানি পৌঁছে, ততটুকু স্থানে তাকে অলংকার পরানো হবে। (সহীহ মুসলিম, হা/৬০৯)