hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

পর্ব- ১ : আল্লাহ তা‘আলার পরিচয়

বিশ্বজগতের সবকিছুর সৃষ্টিকর্তা ও মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা। আল্লাহ শব্দটি অন্যান্য ধর্ম বা জাতির মধ্যে প্রচলিত ভগবান, ঈশ্বর ও গড ইত্যাদি শব্দের প্রতিশব্দ নয়। এটি একটি মৌলিক বিশেষ্য। এ নাম কেবল আল্লাহর জন্যই নির্ধারিত। আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোন অংশীদার নেই। আল্লাহ তা‘আলার অনেক গুণবাচক নাম রয়েছে। এসব গুণবাচক নামের মধ্যেই তাঁর পরিচয় পাওয়া যায়। কুরআন মাজীদে আল্লাহ তা‘আলা তাঁর যেসব পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন তা নিচে আলোচনা করা হলো।