hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩০

অধ্যায়- ১৩ : দু’নবীকে ফিরাউনের কাছে প্রেরণ

দু’জনকেই ফিরাউনের নিকট পাঠানো হলো :

اِذْهَبَاۤ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى

তোমরা উভয়ে ফিরাউনের নিকট যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে। (সূরা ত্বা–হা– ৪৩)

যাওয়ার সময় আল্লাহকে স্মরণ করার আদেশ দেয়া হলো :

اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰيَاتِيْ وَلَا تَنِيَا فِيْ ذِكْرِيْ

তুমি ও তোমার ভাই আমার নিদর্শনসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্যতা অবলম্বন করো না। (সূরা ত্বা–হা– ৪২)

তারা ফিরাউনের বাড়াবাড়ির ভয় করলেন :

قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنْ يَّفْرُطَ عَلَيْنَاۤ اَوْ اَنْ يَّطْغٰى

তারা বলল, হে আমাদের প্রতিপালক! আমরা আশঙ্কা করি যে, সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় আচরণের মাধ্যমে সীমালঙ্ঘন করবে। (সূরা ত্বা–হা– ৪৫)

মূসা (আঃ) নিজের প্রাণের ভয় করলেন :

قَالَ رَبِّ اِنِّيْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ

মূসা বলল, হে আমার প্রতিপালক! আমি তো তাদের একজনকে হত্যা করেছি। ফলে আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে হত্যা করবে। (সূরা ক্বাসাস– ৩৩)

আল্লাহ তাদেরকে সাহস দিলেন :

قَالَ كَلَّاۚ فَاذْهَبَا بِاٰيَاتِنَاۤ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ

আল্লাহ বললেন, না কখনই নয়, অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও, আমি তো শ্রবণকারী হিসেবে তোমাদের সাথেই রয়েছি। (সূরা শু‘আরা– ১৫)

قَالَ لَا تَخَافَاۤ اِنَّنِيْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰى

তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি। আমি সবকিছু শুনি ও দেখি। (সূরা ত্বা–হা– ৪৬)