hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮৭

অধ্যায়- ৬ : নবী ও মুমিনরা মুক্তি পেলেন

আল্লাহ নবীকে হিজরত করতে বললেন :

فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَؕ اِنَّهٗ مُصِيْبُهَا مَاۤ اَصَابَهُمْ

সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার স্ত্রী ব্যতীত তোমার পরিবারবর্গসহ বের হয়ে পড় এবং তোমাদের কেউ পেছন ফিরে তাকাবে না। নিশ্চয় তাদের যা ঘটবে তারও (তোমার স্ত্রীরও) তাই ঘটবে। (সূরা হুদু ৮১)

فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ

সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বের হয়ে যাও এবং তুমি তাদের (ফেরেশতাদের) পেছনে পেছনে চল। অতঃপর তোমাদের কেউ যেন পেছনের দিকে না তাকায় এবং তোমাদেরকে যেখানে যেতে বলা হচ্ছে তোমরা সেখানে চলে যাও। (সূরা হিজর– ৬৫)

আল্লাহ নবীকে বাঁচালেন :

اِذْ نَجَّيْنَاهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِيْنَ ‐ اِلَّا عَجُوْزًا فِى الْغَابِرِيْنَ ‐ ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ

স্মরণ করো, যখন আমি রক্ষা করেছিলাম তাকে ও তার পরিবারের সবাইকে। কিমুত এক বৃদ্ধাকে ছাড়া, সে পেছনে অবস্থানকারীদের সাথে থেকে গিয়েছিল। অতঃপর আমি অন্যদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলাম। (সূরা সাফ্ফাত, ১৩৪-১৩৬)

فَاَنْجَيْنَاهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗؗ كَانَتْ مِنَ الْغَابِرِيْنَ

পরিশেষে, আমি লূত ও তার পরিবারের লোকদেরকে শাস্তি হতে রক্ষা করেছিলাম, তবে তার স্ত্রী ব্যতীত। সে ছিল ধ্বংসপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত। (সূরা আ‘রাফু ৮৩)

মুমিনদেরকেও বাঁচানো হলো :

فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَ

অতঃপর সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে বের করে নিলাম। (সূরা যারিয়াত– ৩৫)

এটা ছিল আল্লাহর অনুগ্রহ :

نِعْمَةً مِّنْ عِنْدِنَاؕ كَذٰلِكَ نَجْزِيْ مَنْ شَكَرَ

এটা আমার বিশেষ অনুগ্রহ; যারা কৃতজ্ঞ এভাবেই আমি তাদেরকে পুরস্কৃত করে থাকি। (সূরা ক্বামার– ৩৫)