hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০৫

অধ্যায়- ৩৩ : ওহুদ যুদ্ধে মুসলিমদের ক্ষয়-ক্ষতির কারণ

নবীর নির্দেশ অমান্য করা :

حَتّٰۤى اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْ ۢبَعْدِ مَاۤ اَرَاكُمْ مَّا تُحِبُّوْنَ

এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়েছিলে ও কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছিলে এবং তোমরা যা ভালোবেসেছিলে, তা তিনি তোমাদেরকে দেখানোর পরও তাঁর আদেশের অবাধ্য হয়েছিলে।

(সূরা আলে ইমরান- ১৫২)

গনিমতের মাল সংগ্রহের লোভ :

مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْؕ وَاللهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ

তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া কামনা করছিলে, আবার কেউ কেউ আখিরাত কামনা করছিলে। তারপর তিনি তোমাদেরকে পরীক্ষা করার জন্য বিরত রাখলেন। অতঃপর তোমাদেরকে ক্ষমা করলেন; (কেননা) আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। (সূরা আলে ইমরান- ১৫২)

যুদ্ধক্ষেত্রে মুসলিমদের ছত্রভঙ্গ হয়ে যাওয়া :

اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوُوْنَ عَلٰۤى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِۤيْ اُخْرَاكُمْ

যখন তোমরা উপরের দিকে আরোহণ করে যাচ্ছিলে এবং কারো দিকে ফিরেও দেখছিলে না (ওহুদের যুদ্ধে কাফিরদের ভয়ে পাহাড়ে আরোহণপূর্বক পলায়ন করেছিলে); আর রাসূল তোমাদেরকে পেছন থেকে আহবান করছিলেন। (সূরা আলে ইমরান- ১৫৩)

কিছু দুর্বলতার কারণে শয়তান এ পদস্খলন ঘটায় :

اِنَّ الَّذِيْنَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوْاۚ وَلَقَدْ عَفَا اللهُ عَنْهُمْؕ اِنَّ اللهَ غَفُوْرٌ حَلِيْمٌ

যেদিন দু’টি বাহিনী একে অপরের মুখোমুখি হয়েছিল, সেদিন যারা (ময়দান থেকে) পলায়ন করেছিল, তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানই তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর (তারা অনুতপ্ত হলে) আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন; নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। (সূরা আলে ইমরান- ১৫৫)