hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩৩

পর্ব- ৪৯ : নবী-রাসূলগণের ইতিহাস

نَبِىٌّ (নাবিয়্যুন) শব্দটি نَبَاٌ (নাবাউন) শব্দ থেকে গঠিত। এর একাধিক অর্থ রয়েছে- (এক) সংবাদ, বার্তা, খবর ইত্যাদি। এ অর্থের দিক দিয়ে নবী অর্থ সংবাদদাতা ও খবরদাতা। (দুই) উন্নত মর্যাদা ও সুউচ্চ অবস্থান। (তিন) পথ বা রাস্তা। নবীদেরকে এজন্য নবী বলা হয়েছে যে, তাঁরা হচ্ছেন আল্লাহকে পাওয়ার বা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ বা মাধ্যম। তারা আল্লাহর পক্ষ থেকে মর্যাদাসম্পন্ন খবর প্রদানকারী। আর رَسُوْلٌ (রাসূল) শব্দের আভিধানিক অর্থ, দূত বা বার্তাবাহক। কুরআনে এ শব্দটি এমনসব ফেরেশতার জন্যও ব্যবহার করা হয়েছে- যাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কাজে নিযুক্ত করা হয়েছে। মূলত এমনসব মানুষকে রাসূল বলা হয়, যাদেরকে আল্লাহ তাঁর সৃষ্টির কাছে নিজের বাণী পৌঁছানোর জন্য নিযুক্ত করেন। رَسُوْلٌ (রাসূল) শব্দটি নবীর তুলনায় একটু ভিন্ন অর্থ বহন করে। রাসূল শব্দটি এমনসব নবীর জন্য ব্যবহার করা হয়েছে, যাদেরকে সাধারণ নবীদের তুলনায় বেশি শুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছিল।