hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৯

পর্ব- ৩০ : তাওবা-ইস্তেগফার

اَلتَّوْبَةُ (আত তাওবাতু) শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। গোনাহ করার পর আল্লাহর কাছে বান্দার তাওবা করার অর্থ হচ্ছে, যে দাসটি তার প্রভুর অবাধ্য হয়ে প্রভুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সে এখন নিজের কার্যকলাপে অনুতপ্ত। সে প্রভুর আনুগত্য ও তাঁর হুকুম মেনে চলার জন্য ফিরে এসেছে। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার দিকে তাওবা করার অর্থ হচ্ছে, দাসের উপর থেকে প্রভুর যে অনুগ্রহের দৃষ্টি সরে গিয়েছিল তা আবার নতুন করে তার প্রতি নিবদ্ধ হয়েছে। মুমিনের জীবনে বার বার এমন সময় আসতে থাকে, যখন সে সাময়িকভাবে আল্লাহর সাথে করা চুক্তি ভুলে যায়। কিন্তু একজন প্রকৃত ও যথার্থ মুমিনের বৈশিষ্ট্য এই যে, যখনই সে অনুভব করতে থাকে যে, অবচেতনভাবে সে আল্লাহর নাফরমানি করে ফেলেছে তখনই সে লজ্জা অনুভব করে ও তীব্র অনুশোচনা সহকারে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ক্ষমা চায়। প্রত্যেকটি পদস্খলনের পর বিশ্বস্ততার সাথে ফিরে আসাই ঈমানের স্থায়িত্বের প্রতীক। আল্লাহ তা‘আলা এটিকে মুমিনের প্রশংসনীয় গুণ হিসেবে গণ্য করেছেন।