hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

অধ্যায়- ৮ : জুমু‘আর সালাতের বর্ণনা

জুমুআর সালাত আদায় করা ফরয :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِذَا نُوْدِيَ لِلصَّلَاةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللهِ وَذَرُوا الْبَيْعَؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

হে মুমিনগণ! জুমু‘আর দিন যখন নামাজের জন্য আহবান করা হবে, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ করো, এটাই তোমাদের জন্য উত্তম- যদি তোমরা উপলব্ধি কর। (সূরা জুমু‘আ- ৯)

খুতবার সময় অনুপস্থিত থাকা ঠিক নয় :

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَانِ انْفَضُّوْاۤ اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآئِمًاؕ قُلْ مَا عِنْدَ اللهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِؕ وَاللهُ خَيْرُ الرَّازِقِيْنَ

যখন তারা কোন ক্রয়-বিক্রয় বা খেলতামাশা দেখে, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায়। (হে নবী! তাদেরকে) বলে দাও, আল্লাহর নিকট যা আছে তা খেলতামাশা ও ক্রয়-বিক্রয় থেকে উত্তম; আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিযিকদাতা। (সূরা জুমু‘আ- ১১)

ব্যাখ্যা : জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক জুমু‘আর দিন নবী ﷺ দাঁড়ানো অবস্থায় ছিলেন (জুমু‘আর খুতবা দিচ্ছিলেন)। এমতাবস্থায় একটি বণিক দল মদিনায় এসে পৌঁছল। তখন ﷺ এর সাহাবীগণ সেদিকে ছুটে গেলেন। এমনকি বারোজন ব্যতীত আর কেউ অবশিষ্ট ছিলেন না। আবু বকর ও ওমর (রাঃ) ও এদের অন্তর্ভুক্ত ছিলেন। বর্ণনাকারী বলেন, তখন এ আয়াত অবতীর্ণ হয়। (সহীহ মুসলিম, হা/১৮৮৫)