hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৭

অধ্যায়- ৫ : জাহান্নামের ইন্ধন

জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর :

فَاتَّقُوا النَّارَ الَّتِيْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ اُعِدَّتْ لِلْكَافِرِيْنَ

তোমরা সেই জাহান্নামকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এটা তৈরি করা হয়েছে কাফিরদের জন্য। (সূরা বাক্বারা– ২৪)

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْاۤ اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ

হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার–পরিজনকে জাহান্নামের সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। (সূরা তাহরীম– ৬)

কাফিররাও জাহান্নামের ইন্ধন হবে :

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللهِ شَيْئًاؕ وَ اُولٰٓئِكَ هُمْ وَقُوْدُ النَّارِ

নিশ্চয় যারা কুফরী করে, তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি আল্লাহর নিকট কোন কাজে আসবে না। আর তারাই হচ্ছে জাহান্নামের জ্বালানী। (সূরা আলে ইমরানু ১০)

অবাধ্য জিনেরাও জাহান্নামের ইন্ধন হবে :

وَاَمَّا الْقَاسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا

যারা সীমালঙ্ঘনকারী জিন, তারা জাহান্নামের জ্বালানী হবে। (সূরা জিনু ১৫)

মূর্তিপূজক ও তাদের মূর্তিসমূহও জাহান্নামের ইন্ধন হবে :

اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللهِ حَصَبُ جَهَنَّمَؕ اَنْتُمْ لَهَا وَارِدُوْنَ

নিঃসন্দেহে তোমরা এবং আল্লাহকে ছেড়ে তোমরা যেসব দেবতার পূজা করেছ সবাই জাহান্নামের জ্বালানী হবে। তোমরা সবাই তাতে প্রবেশ করবে। (সূরা আম্বিয়া– ৯৮)