hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭২

অধ্যায়- ৯ : যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে

তারা লজ্জায় মুত্যু কামনা করবে :

وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتَابَهٗ وَرَآءَ ظَهْرهٖ – فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا

আর যাকে তার আমলনামা পেছন দিক থেকে দেয়া হবে, অচিরেই সে মৃত্যুকে আহবান করবে।

(সূরা ইনশিক্বাক- ১০, ১১)

তারা জাহান্নামে প্রবেশ করবে :

وَيَصْلٰى سَعِيْرًا – اِنَّهٗ كَانَ فِۤيْ اَهْلِهٖ مَسْرُوْرًا – اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ

অতঃপর সে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। অবশ্য (দুনিয়াতে) সে স্বজনদের মধ্যে আনন্দেই ছিল। যেহেতু সে ভাবত যে, কখনই তাকে (আল্লাহর নিকট) ফিরে যেতে হবে না। (সূরা ইনশিক্বাক, ১২-১৪)

তারা কেবল আফসোস করতে থাকবে :

وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتَابَهٗ بِشِمَالِهٖ فَيَقُوْلُ يَا لَيْتَنِيْ لَمْ اُوْتَ كِتَابِيَهْ – وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْ – يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ – مَاۤ اَغْنٰى عَنِّيْ مَالِيَهْ – هَلَكَ عَنِّيْ سُلْطَانِيَهْ

যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হায়! আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো এবং আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম! হায়! মৃত্যু পর্যন্তই যদি আমার শেষ হতো! আমার ধনসম্পদ আমার কোন কাজেই আসল না, আমার ক্ষমতাও বিনাশ হয়ে গেল। (সূরা হাক্কাহ, ২৫-২৯)