hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২৬

অধ্যায়- ৯ : আহলে কিতাব

আহলে কিতাবের মধ্যে কিছু লোক রয়েছে ঈমানদার :

وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتَابِ لَمَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِمْ خَاشِعِيْنَ لِلّٰهِ لَا يَشْتَرُوْنَ بِاٰيَاتِ اللهِ ثَمَنًا قَلِيْلًا

নিশ্চয় আহলে কিতাবের মধ্যে এরূপ লোকও রয়েছে, যারা আল্লাহর প্রতি এবং তোমাদের প্রতি যা নাযিল হয়েছে সেগুলোকে এমনভাবে বিশ্বাস স্থাপন করে, যেরকমভাবে বিশ্বাস স্থাপন করে তাদের নিজেদের উপর যা নাযিল হয়েছিল তার উপর। আর তারা আল্লাহর ব্যাপারে একনিষ্ঠ ও বিনয়ী, তারা অল্প মূল্যে আল্লাহর আয়াতসমূহকে বিক্রি করে না। (সূরা আলে ইমরান- ১৯৯)

তারা সত্যের উপর প্রতিষ্ঠিত :

لَيْسُوْا سَوَآءًؕ مِنْ اَهْلِ الْكِتَابِ اُمَّةٌ قَآئِمَةٌ يَّتْلُوْنَ اٰيَاتِ اللهِ اٰنَآءَ اللَّيْلِ وَهُمْ يَسْجُدُوْنَ

তারা সবাই সমান নয়, আহলে কিতাবদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য ও ন্যায়ের উপর অটল। তারা রাতের বেলা আল্লাহর আয়াত তিলাওয়াত করে এবং সিজদা করে। (সূরা আলে ইমরান- ১১৩)

তারা আমনত রক্ষা করে :

وَمِنْ اَهْلِ الْكِتَابِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّه ۤ اِلَيْكَۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍلَّا يُؤَدِّه ۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآئِمًاؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِى الْاُمِّيِّيْنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُوْنَ

আহলে কিতাবের মধ্যে এমন লোকও রয়েছে যে, যদি তুমি তাদের কাছে অঢেল ধনসম্পদও আমানত রাখ, তবে তা তোমাকে ফিরিয়ে দেবে। আবার তাদের মধ্যে এমন লোকও রয়েছে যে, তাদের কাছে একটি দিনার আমানত রাখলেও তারা তার পেছনে লেগে না থাকলে তা ফিরিয়ে দেয় না। এটা এজন্য যে, তারা বলে- আমাদের উপর মূর্খদের ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই। এভাবেই তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে বেড়ায়, অথচ তারা তা জানে। (সূরা আলে ইমরান- ৭৫)

তারা কুরআনকে বিশ্বাস করে :

وَالَّذِيْنَ اٰتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ

আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে, তা তোমার প্রতিপালকের নিকট হতে সত্যসহ অবতীর্ণ হয়েছে। সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। (সূরা আন‘আম- ১১৪)