hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

অধ্যায়- ১৪ : আল্লাহর নিদর্শন বর্ণনা করার উদ্দেশ্য

মানুষ যেন এগুলো নিয়ে চিন্তা-ভাবনা করে :

كَذٰلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمُ الْاٰيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ

এভাবে আল্লাহ তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা-ভাবনা করতে পার। (সূরা বাক্বারা- ২১৯)

লোকেরা যেন সোজা পথে ফিরে আসে :

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ

এভাবেই আমি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করি, যাতে তারা প্রত্যাবর্তন করে। (সূরা আ‘রাফ- ১৭৪)

মানুষ যেন হেদায়াত লাভ করে :

كَذٰلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمْ اٰيَاتِه لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ

এভাবে আল্লাহ তোমাদের সামনে তাঁর নিদর্শনসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা হেদায়াত লাভ করতে পার। (সূরা আলে ইমরান- ১০৩)

তারপরও মানুষ নিদর্শনের ব্যাপারে উদাসীন :

وَكَاَيِّنْ مِّنْ اٰيَةٍ فِى السَّمَاوَاتِ وَالْاَ رْضِ يَمُرُّوْنَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ

আকাশমন্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে। তারা এগুলোর উপর দিয়ে পথ অতিক্রম করে, কিন্তু তারা এসবের প্রতি উদাসীন। (সূরা ইউসুফ- ১০৫)

وَمَا تَاْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيَاتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ

আর তাদের প্রতিপালকের নিদর্শনাবলির যে কোন নিদর্শনই তাদের কাছে আসে, তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। (সূরা ইয়াসীন- ৪৬)