hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০৫

অধ্যায়- ৭ : বাতাস ও মেঘ

বাতাস মেঘের সুসংবাদ বয়ে আনে :

وَهُوَ الَّذِيْۤ اَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا ۢبَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا

তিনি সেই সত্তা, যিনি স্বীয় অনুগ্রহে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি। (সূরা ফুরক্বান- ৪৮)

বাতাস মেঘকে বহন করে শুকনো ভূমিতে নিয়ে যায় :

وَاللهُ الَّذِيْۤ اَرْسَلَ الرِّيَاحَ فَتُثِيْرُ سَحَابًا فَسُقْنَاهُ اِلٰى بَلَدٍ مَّيِّتٍ فَاَحْيَيْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا

আর তিনিই আল্লাহ, যিনি বাতাস প্রেরণ করেন, তারপর তা মেঘমালাকে পরিচালিত করে। অতঃপর আমি তা পরিচালিত করি মৃত ভূখন্ডের দিকে, তারপর আমি তা দিয়ে মৃত জমিনকে পুনরায় জীবিত করি। (সূরা ফাতির- ৯)

وَهُوَ الَّذِيْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا ۢبَيْنَ يَدَيْ رَحْمَتِهٖؕ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرَاتِؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ

তিনিই স্বীয় অনুগ্রহে বায়ুকে সুসংবাদবাহীরূপে প্রেরণ করেন। যখন তা ঘন মেঘ বহন করে তখন আমি তা মৃত ভূখন্ডের দিকে চালনা করি, পরে তা হতে বৃষ্টি বর্ষণ করি। অতঃপর তা দ্বারা সকল প্রকার ফল উৎপাদন করি। এভাবে আমি মৃতকে জীবিত করি, যেন তোমরা শিক্ষা লাভ করতে পার। (সূরা আ‘রাফ- ৫৭)

বাতাস তাওহীদের সাক্ষ্য দেয় :

وَمِنْ اٰيَاتِهٖۤ اَنْ يُّرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَّلِيُذِيْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

তাঁর দৃষ্টান্তগুলোর মধ্যে একটি এই যে, তিনি বাতাস পাঠান সুসংবাদ দানকারীরূপে। যেন তোমাদেরকে তাঁর অনুগ্রহের স্বাদ ভোগ করান এবং যেন নৌযানসমূহ তাঁর নির্দেশে চলাচল করে। আর যাতে তোমরা তাঁর অনুগ্রহ অন্বেষণ করতে পার এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর। (সূরা রূম- ৪৬)