hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯০

অধ্যায়- ৮ : জান্নাতের গোশত

জান্নাতীদেরকে গোশত দেয়া হবে :

وَاَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا يَشْتَهُوْنَ

আমি তাদেরকে ফলমূল এবং গোশত দেব, যা তারা পছন্দ করবে। (সূরা তূর– ২২)

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُوْنَ

তাদের জন্য তাদের পছন্দমতো পাখির গোশত থাকবে। (সূরা ওয়াক্বিয়া–২১)

জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ আদেশ করবেন :

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓئًا ۢبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ

(হে জান্নাতবাসীরা!) তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো, তোমরা (দুনিয়াতে) যে আমল করেছ তার প্রতিদানস্বরূপ। (সূরা তুর– ১৯)

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓئًا ۢبِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَالِيَةِ

(হে জান্নাতবাসীরা!) দুনিয়াতে থাকাবস্থায় তোমরা আমার কাছে যেসব নেক আমল পাঠিয়েছিলে তার প্রতিদানস্বরূপ আজ তৃপ্তির সাথে খাও এবং পান করো। (সূরা হাক্কাহ– ২৪)