hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭২

২৫. বিশ্বনবী মুহাম্মাদ ﷺ

আল্লাহ তা‘আলা যুগে যুগে মানবজাতিকে হেদায়াত করার ও সঠিক পথের সন্ধান দানের জন্য যে সকল নবী-রাসূল প্রেরণ করেছেন তন্মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন মুহাম্মাদ ﷺ। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা। মানবজাতির জীবনবিধান হিসেবে তাঁর উপর অবর্তীণ হয়েছে আল কুরআন। আল্লাহর ঘোষণা অনুযায়ী মুহাম্মাদ ﷺ সর্বশেষ নবী। তাঁর পর আর কোন নবী আসবে না।