hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১২

অধ্যায়- ১০ : জাহান্নামের শিকল ও বেড়ি

জাহান্নামীদের গলায় বেড়ি ও শিকল পরানো হবে :

اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكَافِرِيْنَ سَلَاسِلَاْ وَاَغْلَالًا وَّسَعِيْرًا

আমি কাফিরদের জন্য তৈরি করে রেখেছি শৃঙ্খল, বেড়ি ও আগুন। (সূরা দাহর– ৪)

اَلَّذِيْنَ كَذَّبُوْا بِالْكِتَابِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِه رُسُلَنَا فَسَوْفَ يَعْلَمُوْنَ – اِذِ الْاَغْلَالُ فِۤيْ اَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُؕ يُسْحَبُوْنَ – فِى الْحَمِيْمِ ثُمَّ فِى النَّارِ يُسْجَرُوْنَ

যারা কিতাব এবং যা দিয়ে আমি রাসূলকে পাঠিয়েছি তা অস্বীকার করে, তারা শীঘ্রই জানতে পারবে। যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে। তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে অগ্নিতে দগ্ধ করা হবে। (সূরা মু’মিন, ৭০–৭২)

خُذُوْهُ فَغُلُّوْهُ – ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ – ثُمَّ فِيْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ

(ফেরেশতাদেরকে বলা হবে) জাহান্নামীদেরকে পাকড়াও করো এবং গলদেশে বেড়ি পরিয়ে দাও। অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো। অতঃপর তাকে সত্তর গজ দীর্ঘ জিঞ্জিরে বেঁধে ফেলো। (সূরা হাক্কাহ, ৩০–৩২)

জাহান্নামের গর্জন :

اِذَاۤ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِيَ تَفُوْرُ

যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, তখন তারা তার গর্জন ও চিৎকার শুনতে পাবে। তখন জাহান্নাম উৎলাতে থাকবে। (সূরা মুলক– ৭)

اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍ ۢۢبَعِيْدٍ سَمِعُوْا لَهَا تَغَيُّظًا وَّزَفِيْرًا

জাহান্নাম যখন দূর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, তখন তারা তার রাগজনিত গর্জন শুনতে পাবে। (সূরা ফুরক্বানু ১২)

জাহান্নামের রাগ :

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ

মনে হবে যেন জাহান্নাম রাগের কারণে ফেটে পড়বে। (সূরা মুলক– ৮)

وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِيْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا

যখন জাহান্নামীদেরকে শিকল দ্বারা হাত–পা বেঁধে কোন সংকীর্ণ স্থানে ফেলা হবে, তখন তারা নিজেদের ধ্বংস কামনা করবে। (সূরা ফুরক্বানু ১৩)

অপরাধীরা জাহান্নাম দেখতে পাবে :

وَرَاَى الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْاۤ اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَلَمْ يَجِدُوْا عَنْهَا مَصْرِفًا

পাপীরা যখন জাহান্নাম দেখতে পাবে তখন তারা ধারণা করবে যে, তারা তাতে নিক্ষিপ্ত হবে। কিন্তু তারা জাহান্নাম থেকে বাঁচার কোন উপায় খুঁজে পাবে না। (সূরা কাহফু ৫৩)

لَتَرَوُنَّ الْجَحِيْمَ – ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِ

অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। অতঃপর তা দেখতে পাবে স্বচক্ষে। (সূরা তাকাছুর– ৬, ৭)

তখন সকলেই জাহান্নামের কথা বিশ্বাস করবে :

وَلَوْ تَرٰۤى اِذْ وُقِفُوْا عَلٰى رَبِّهِمْؕ قَالَ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّؕ قَالُوْا بَلٰى وَرَبِّنَا

তুমি যদি সে সময়ের অবস্থা জানতে, যখন পাপীদেরকে তাদের প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে। তখন আল্লাহ বলবেন, এ আযাব কি সত্য নয়? তারা সকলে বলবে, আমাদের রবের কসম! এ আযাব সত্য। (সূরা আন‘আম– ৩০)