hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮৪

অধ্যায়- ৩ : নবীর দাওয়াত

নবী জাতিকে বুঝালেন :

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَأْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ

স্মরণ করো, যখন লূত তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা জেনে–শুনে কেন অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ?

(সূরা নামল– ৫৪)

তাদের বোকামী ধরিয়ে দিলেন :

اَئِنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ

তোমরা কি কামতৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষদের সাথে মিলিত হচ্ছ? বরং তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। (সূরা নামল– ৫৫)

আল্লাহকে ভয় করার আহবান জানালেন :

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَ لَا تَتَّقُوْنَ ‐ اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ

যখন তাদের ভাই লূত তাদেরকে বলল, তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। (সূরা শু‘আরা– ১৬১, ১৬২)

فَاتَّقُوا اللهَ وَاَطِيْعُوْنِ

সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। (সূরা শু‘আরা– ১৬৩)

নবী তার নিঃস্বার্থতার কথা জানালেন :

وَمَاۤ اَسْاَلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۚ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعَالَمِيْنَ

আমি এটার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই রয়েছে। (সূরা শু‘আরা– ১৬৪)

তিনি তাদের কুকর্মকে ঘৃণা করলেন :

قَالَ اِنِّيْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَ

সে (লূত) বলল, আমি তোমাদের এ কর্মকে ঘৃণা করি। (সূরা শু‘আরা– ১৬৮)

তিনি জাতিকে বিবাহ করার প্রস্তাব দিলেন :

اَتَأْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِيْنَ ‐ وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَلْ اَنْتُمْ قَوْمٌ عَادُوْنَ

বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সাথে মিলিত হও এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যেসব স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করে থাক। বরং তোমরা তো এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। (সূরা শু‘আরা- ১৬৫, ১৬৬)

قَالَ هٰۤؤُلَآءِ بَنَاتِۤيْ اِنْ كُنْتُمْ فَاعِلِيْنَ

সে (লূত) বলল, একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এ কন্যাগণ রয়েছে (তাদেরকে বিবাহ করে নাও)। (সূরা হিজর– ৭১)

তারা নবীর কথা মানল না :

قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِيْ بَنَاتِكَ مِنْ حَقٍّۚ وَاِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيْدُ

তারা বলল, তুমি তো জান, তোমার কন্যাদেরকে আমাদের কোন প্রয়োজন নেই, আমরা কী চাই তা তো তুমি জানই। (সূরা হুদু ৭৯)

নবী বললেন, তোমরা আমাকে অপমান করো না :

وَجَآءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِؕ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّئَاتِؕ قَالَ يَا قَوْمِ هٰۤؤُلَآءِ بَنَاتِيْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللهَ وَلَا تُخْزُوْنِ فِيْ ضَيْفِيْؕ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ

তার সম্প্রদায় তার নিকট দ্রুত ছুটে আসল। আর ইতোপূর্বেও তারা কুকর্মে লিপ্ত ছিল। অতঃপর সে বলল, হে আমার সম্প্রদায়! এরা আমার কন্যা এবং তোমাদের জন্য এরা পবিত্র। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোন ভালো মানুষ নেই? (সূরা হুদু ৭৮)

قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَيْفِيْ فَلَا تَفْضَحُوْنِ ‐ وَاتَّقُوا اللهَ وَلَا تُخْزُوْنِ

সে বলল, এরা আমার অতিথি। সুতরাং তোমরা আমাকে লাঞ্ছিত করো না। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করো না। (সূরা হিজর- ৬৮, ৬৯)