hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৫

অধ্যায়- ১ : পারস্পরিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব

সম্পর্ক অটুট রাখা মুমিনের গুণ :

وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ

আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন যারা তা অক্ষুণ্ণ রাখে। (সূরা রা‘দ- ২১)

পারস্পরিক সম্পর্ক ছিন্নকারীরা ক্ষতিগ্রস্ত হবে :

اَلَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللهِ مِنْ ۢبَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ اُولٰٓئِكَ هُمُ الْخَاسِرُوْنَ

যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যেসব (সম্পর্ক) অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, আর যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। (সূরা বাক্বারা- ২৭)

ব্যাখ্যা : যেসব সম্পর্ককে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করার উপর মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণ নির্ভর করে এবং আল্লাহ যেগুলোকে ত্রুটিমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন, এরা সেগুলোর উপর অস্ত্র চালায়। এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে অর্থের অনেক ব্যাপকতা রয়েছে। সারা বিশ্বের কোটি কোটি মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে মানবিক সভ্যতা, সংস্কৃতি ও নৈতিকতার বিশাল জগৎ গড়ে উঠেছে। এসব সম্পর্ককে বিনষ্ট করলে মানুষের পারস্পরিক সম্পর্ক খারাপ হয়ে যায় এবং নৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা ধ্বংসের মুখোমুখি হয়।

সম্পর্ক ছিন্নকারীরা জাহান্নামী :

وَالَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللهِ مِنْ ۢبَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ اُولٰٓئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ

যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যেসব (সম্পর্ক) অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে। আর যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে মন্দ আবাসস্থল। (সূরা রা‘দ- ২৫)