hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৪

অধ্যায়- ১২ : জান্নাতের সেবক

জান্নাতীদের সেবায় খাদিম নিয়োজিত থাকবে :

يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ

আর তাদের মধ্যে চির কিশোর বালকরা ঘোরাফেরা করবে। (সূরা ওয়াক্বিয়া– ১৭)

ব্যাখ্যা : তারা কখনো মরবে না, বৃদ্ধ হবে না, তাদের জীবনে কোন পরিবর্তনও দেখা দেবে না। চিরদিন তারা বালক ও কিশোর অবস্থায় থাকবে এবং জান্নাতীদের সেবা করবে।

তাদেরকে মুক্তার মতো দেখাবে :

وَيَطُوْفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ

তাদের সেবার জন্য ঐ সকল বালকরা চক্কর দিতে থাকবে, যাদেরকে কেবল তাদের সেবা করার জন্যই সৃষ্টি করা হয়েছে। তারা এত সুন্দর হবে, মনে হবে যেন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা। (সূরা তূর– ২৪)

وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا

তাদেরকে খাদ্যুপানীয় পরিবেশন করবে চির কিশোর বালকরা। তাদেরকে দেখলে তুমি মনে করবে- যেন ছড়িয়ে থাকা মুক্তা। (সূরা দাহর– ১৯)

ব্যাখ্যা : সূরা তূর–এর মধ্যে গিলমানকে সুরক্ষিত মুক্তার সাথে উপমা দেয়া হয়েছে। অর্থাৎ সেসব কিশোররা সৌন্দর্য, রূপুলাবণ্য ও পরিষ্কার–পরিচ্ছন্নতার দিক দিয়ে ঐ সব মুক্তার ন্যায় হবে, যা সামুদ্রিক ঝিনুকের মধ্যে থাকে; যেগুলোর উপর ময়লা ও ধূলাবালি পড়তে পারে না। আর সূরা দাহার-এর মধ্যে তাদেরকে বিক্ষিপ্ত মুক্তা বলা হয়েছে। অর্থাৎ সেসব কিশোররা বিক্ষিপ্ত মুক্তা সদৃশ হবে। তারা জান্নাতীদের চতুর্দিকে প্রদক্ষিণ করবে এবং তাদের পরিচর্যায় নিয়োজিত থাকবে।