hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭২

অধ্যায়- ১৩ : লেয়ানের বিধান

স্বামী-স্ত্রী যদি কেউ কারো উপর যিনার অপবাদ দেয় এবং এর স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে শপথের মাধ্যমে এবং ধ্বংস কামনা করে তারা এ দায় থেকে মুক্ত হতে পারে। শরীয়াতে এটাকে লেয়ান বলে।

লেয়ানের নিয়ম :

وَالَّذِيْنَ يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهَادَاتٍ ۢبِاللهِ اِنَّهٗ لَمِنَ الصَّادِقِيْنَ ‐ وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكَاذِبِيْنَ

যারা নিজেদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং নিজেরা ব্যতীত তাদের অন্য কোন সাক্ষী না থাকে, তাদের প্রত্যেকের সাক্ষ্য এ হবে যে, সে আল্লাহর নামে চারবার শপথ করে বলবে যে, সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবারে বলবে যে, সে যদি মিথ্যাবাদী হয় তাহলে যেন তার উপর আল্লাহর লানত পড়ে। (সূরা নূর- ৬, ৭)

অতঃপর স্ত্রীও তাই করবে এবং শাস্তি থেকে মুক্তি লাভ করবে :

وَيَدْرَاُ عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهَادَاتٍ ۢبِاللهِ اِنَّهٗ لَمِنَ الْكَاذِبِيْنَ ‐ وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللهِ عَلَيْهَاۤ اِنْ كَانَ مِنَ الصَّادِقِيْنَ

তবে স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে চারবার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দেয় যে, তার স্বামীই মিথ্যাবাদী এবং পঞ্চমবারে বলে যে, তার স্বামী যদি সত্যবাদী হয় তবে তার নিজের উপর যেন আল্লাহর গযব পড়ে। (সূরা নূর- ৮, ৯)