hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৮

অধ্যায়- ২ : হজ্জের গুরুত্ব ও উদ্দেশ্য

হজ্জ করা ফরয, একে অস্বীকার করা কুফরী :

وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًاؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِيْنَ

আল্লাহর উদ্দেশ্যে কা‘বা ঘরে হজ্জ করা ঐ সকল মানুষের উপর ফরয, যারা যাতায়াতের সামর্থ্য রাখে। আর যে তা অমান্য করবে তার জেনে রাখা উচিত যে, আল্লাহ বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। (সূরা আলে ইমরান- ৯৭)

হজ্জ করার জন্য আহবান :

وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ

মানুষের নিকট ‘হজ্জ’-এর ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে হেঁটে হেঁটে এবং সর্বপ্রকার দুর্বল উটের পিঠে আরোহন করে; এরা আসবে দূর-দূরান্ত পথ অতিক্রম করে। (সূরা হজ্জ- ২৭)

হজ্জের উদ্দেশ্য আল্লাহর নাম স্মরণ করা ও কল্যাণ লাভ করা :

لِيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللهِ فِۤيْ اَيَّامٍ مَّعْلُوْمَاتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ ۢبَهِيْمَةِ الْاَنْعَامِ

যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিযিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। (সূরা হজ্জ- ২৮)

আল্লাহর ঘর তাওয়াফ করা :

وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ

তাওয়াফ করো প্রাচীন গৃহের। (সূরা হজ্জ- ২৯)

ব্যাখ্যা : اَلْعَتِيْقُِ (আল ‘আতীক) শব্দটি আরবি ভাষায় তিনটি অর্থে ব্যবহৃত হয়। একটি অর্থ হচ্ছে, প্রাচীন তথা অনেক পুরাতন। দ্বিতীয় অর্থ হচ্ছে, স্বাধীন তথা যার উপর কারো মালিকানা নেই। আর তৃতীয় অর্থ হচ্ছে, সম্মানিত ও মর্যাদাপূর্ণ। এ তিনটি অর্থই কা‘বার ক্ষেত্রে প্রযোজ্য হয়।

আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা :

ذٰلِكَۗ وَمَنْ يُّعَظِّمْ حُرُمَاتِ اللهِ فَهُوَ خَيْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖ

এটাই বিধান; অতএব কেউ যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলোর সম্মান করে, তবে তা তার জন্য তার প্রতিপালকের নিকট খুবই উত্তম। (সূরা হজ্জ- ৩০)