hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৩

অধ্যায়- ২ : আদর্শ নারীর দৃষ্টান্ত

১. মারইয়াম (আঃ) :

وَاِذْ قَالَتِ الْمَلَآئِكَةُ يَا مَرْيَمُ اِنَّ اللهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلٰى نِسَآءِ الْعَالَمِيْنَ

স্মরণ করো, যখন ফেরেশতারা বলেছিলেন, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন। আর তিনি তোমাকে বিশ্বজাহানের নারীদের উপর নির্বাচিত করেছেন।

(সূরা আলে ইমরান- ৪২)

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِيْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقَانِتِيْنَ

(আরো দৃষ্টান্ত দিচ্ছেন) ইমরানের কন্যা মারইয়ামের, যিনি তার সতীত্ব রক্ষা করেছিলেন। ফলে আমি তার মধ্যে আমার রূহ হতে (একটি রূহ) ফুঁকে দিয়েছিলাম এবং তিনি তার প্রতিপালকের বাণী ও তাঁর কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিলেন; আর তিনি ছিলেন আনুগত্যশীলাদের একজন। (সূরা তাহরীম- ১২)

২. ফিরাউনের স্ত্রী :

وَضَرَبَ اللهُ مَثَلًا لِّلَّذِيْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِيْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَنَّةِ وَنَجِّنِيْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ

আল্লাহ মুমিনদের জন্য উপস্থিত করেছেন ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্ত। যিনি প্রার্থনা করেছিলেন, হে আমার প্রতিপালক! আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফিরাউন ও তার দুষ্কৃতি হতে উদ্ধার করুন এবং আমাকে উদ্ধার করুন যালিম সম্প্রদায় হতে। (সূরা তাহরীম- ১১)