hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭৭

অধ্যায়- ৫ : মুহাম্মাদ ﷺ এর নবুওয়াতের সত্যতার প্রমাণ

পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাস বর্ণনা করা :

تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآئِهَا

এসব জনপদের কিছু বর্ণনা আমি তোমার নিকট পেশ করেছি। (সূরা আ‘রাফ- ১০১)

ব্যাখ্যা : কুরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব এবং মুহাম্মাদ ﷺ যে আল্লাহর রাসূল; তার একটি প্রমাণ এ ছিল যে, শত শত বছর আগে যেসব ঘটনা ঘটেছে তার বিস্তারিত বর্ণনা আসছে একজন নিরক্ষর ব্যক্তির মুখ থেকে, যা ওহী ছাড়া অন্য কোন উপায়ে জানা সম্ভব নয়।

রাসূলদের কাহিনী বর্ণনা করা :

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِه فُؤَادَكَۚ وَجَآءَكَ فِيْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ

রাসূলদের ঐ সকল বিষয় আমি তোমার নিকট বর্ণনা করছি, যা দ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে তোমার নিকট এসেছে সত্য এবং মুমিনদের জন্য এসেছে উপদেশ ও সতর্কবাণী। (সূরা হুদ- ১২০)

নিরক্ষর নবীর কুরআন পাঠ :

وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِه مِنْ كِتَابٍ وَّلَا تَخُطُّهٗ بِيَمِيْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ

তুমি তো ইতোপূর্বে কোন কিতাব পাঠ করনি এবং স্বহস্তে কোন কিতাবও লেখনি যে, মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে। (সূরা আনকাবূত- ৪৮)

শপথের মাধ্যমে আল্লাহর ঘোষণা :

يٰسٓ – وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ – اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَ – عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

ইয়াসীন, কসম জ্ঞানগর্ভ কুরআনের। নিশ্চয় আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি আছেন সরলসঠিক পথের উপর। (সূরা ইয়াসীন, ১-৪)