hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১৬

অধ্যায়- ৪৪ : মুতার যুদ্ধ

হুদায়বিয়ার সন্ধি (মার্চ ৬২৮ খ্রিস্টাব্দ) থেকে মক্কা বিজয় (জানুয়ারী ৬৩০ খ্রিস্টাব্দ) পর্যমত্ম সময়ে মুসলিমগণ যে ১৭টি অভিযান পরিচালনা করেন তন্মধ্যে মুতা অভিযান ছিল অন্যতম। রোমান সম্রাট সুরাহবিল ইবনে আমর মহানবী ﷺ এর প্রেরিত দূত হারিস ইবনে উমাইয়াকে নৃশংসভাবে হত্যা করে। এ বিশ্বাসঘাতকতামূলক হত্যার উপযুক্ত প্রতিশোধ গ্রহণের জন্য ৩০০০ সৈন্যের একটি বাহিনী গঠন করে মুহাম্মাদ ﷺ স্বয়ং যুদ্ধ পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি এতে অংশগ্রহণ করতে পারেননি। ফলে এ বাহিনীর নেতৃত্ব প্রদান করা হয় তার পালকপুত্র যায়েদ ইবনে হারিসকে। আরব উপজাতি ও বায়জান্টাইনদের সমন্বয়ে গঠিত প্রায় এক লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনীর সম্মুখীন হয়ে মুসলিমগণ বিপর্যয়ের সম্মুখীন হন। একের পর এক তাদের প্রিয় সেনাপতি যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবু তালিব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হন। অতঃপর খালিদ ইবনে ওয়ালীদ (রাঃ) কে এ যুদ্ধের সেনাপতি করা হয়। তিনি অসীম বীরত্ব ও দক্ষতা প্রদর্শন করে মুতার যুদ্ধে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। মুহাম্মাদ ﷺ তাঁর তেজস্বিতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি নামে খেতাব প্রদান করেন।