hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৫

অধ্যায়- ৯ : অনুগত থাকা

মুমিনের উত্তম গুণ হলো অনুগত থাকা :

اَلصَّابِرِيْنَ وَالصَّادِقِيْنَ وَالْقَانِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ

(মুমিনদের গুণগুলোর মধ্যে অন্যতম হলো) তারা ধৈর্যশীল, সত্যবাদী, বিনয়ী, দানকারী এবং শেষরাত্রে ক্ষমা প্রার্থনাকারী। (সূরা আলে ইমরান- ১৭)

সৎ নারীর বিশেষ বৈশিষ্ট্য অনুগত থাকা :

فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللهُ

সুতরাং সতী-সধ্বী নারীরা একান্ত অনুগত হয় এবং তারা লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যা সংরক্ষিত করতে বলেছেন তা হেফাজত করে। (সূরা নিসা- ৩৪)

আল্লাহ অনুগতদেরকে বিরাট পুরস্কার দান করবেন :

وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَاۤ اَجْرَهَا مَرَّتَيْنِ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا

তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করবে ও সৎকাজ করবে, আমি তাকে দ্বিগুণ পুরস্কার দান করব। আর আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি সম্মানজনক জীবিকা। (সূরা আহযাব- ৩১)

ইবরাহীম (আঃ) ছিলেন আল্লাহর অনুগত বান্দা :

اِنَّ اِبْرَاهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَ

নিশ্চয় ইবরাহীম ছিলেন এক উম্মত (এক উম্মতের সমমর্যাদাবান)। তিনি ছিলেন আল্লাহর অনুগত ও একনিষ্ঠ। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। (সূরা নাহল- ১২০)

মারইয়াম (আঃ) ছিলেন আল্লাহর অনুগত মহিলা :

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِيْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقَانِتِيْنَ

(আল্লাহ আরো দৃষ্টান্ত দিচ্ছেন) ইমরানের কন্যা মারইয়ামের- যিনি তাঁর সতীত্ব রক্ষা করেছিলেন, ফলে আমি তাঁর মধ্যে আমার রূহ হতে (একটি রূহ) ফুঁকে দিয়েছিলাম। অতঃপর তিনি তাঁর প্রতিপালকের বাণী ও তাঁর কিতাবসমূহকে সত্য বলে গ্রহণ করেছিলেন; তিনি (মারইয়াম) ছিলেন আনুগত্যশীল নারীদের মধ্যে একজন। (সূরা তাহরীম- ১২)

বিশ্বের সবকিছুই আল্লাহর অনুগত :

وَلَهٗ مَنْ فِى السَّمَاوَاتِ وَالْاَرْضِؕ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ

আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তাঁর এবং সকলেই তাঁর অনুগত। (সূরা রূম- ২৬)