hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০৪

অধ্যায়- ৯ : বাদশার স্বপ্ন ও ইউসুফ (আঃ) এর ব্যাখ্যা প্রদান

বাদশাহ একটি স্বপ্ন দেখলেন :

وَقَالَ الْمَلِكُ اِنِّۤيْ اَرٰى سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلَاتٍ خُضْرٍ وَّاُخَرَ يَابِسَاتٍ

রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম যে, সাতটি জীর্ণশীর্ণ গাভী সাতটি হৃষ্টপুষ্ট গাভীকে ভক্ষণ করছে এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক শীষ। (সূরা ইউসুফু ৪৩)

পরিষদবৃন্দের নিকট এর ব্যাখ্যা চাইলেন :

يَاۤ اَيُّهَا الْمَلَاُ اَفْتُوْنِيْ فِيْ رُؤْيَايَ اِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا تَعْبُرُوْنَ

হে সভাসদবৃন্দ! যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পার, তবে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও। (সূরা ইউসুফু ৪৩)

তারা ব্যাখ্যা দিতে পারল না :

قَالُوْاۤ اَضْغَاثُ اَحْلَامٍۚ وَمَا نَحْنُ بِتَأْوِيْلِ الْاَحْلَامِ بِعَالِمِيْنَ

তারা বলল, এটা অর্থহীন স্বপ্ন; আর আমরা এরূপ স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই। (সূরা ইউসুফু ৪৪)

মুক্তিপ্রাপ্ত লোকটি ইউসুফ (আঃ) এর কথা বলল :

وَقَالَ الَّذِيْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَأْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ

দু’জন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পেয়েছিল দীর্ঘকাল পরে তার স্মরণ হলো। অতঃপর সে বলল, আমি তোমাদেরকে এটার তাৎপর্য জানিয়ে দেব। সুতরাং তোমরা আমাকে পাঠাও। (সূরা ইউসুফু ৪৫)

সে ইউসুফ (আঃ) এর নিকট গিয়ে ব্যাখ্যা জানতে চাইল :

يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَفْتِنَا فِيْ سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلَاتٍ خُضْرٍ وَّاُخَرَ يَابِسَاتٍ لَّعَلِّيْۤ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ

সে বলল, হে ইউসুফ! হে সত্যবাদী! সাতটি জীর্ণশীর্ণ গাভী সাতটি হৃষ্টপুষ্ট গাভীকে ভক্ষণ করছে এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও, যেন আমি লোকদের নিকট ফিরে গিয়ে তা জানিয়ে দিতে পারি। (সূরা ইউসুফু ৪৬)

ইউসুফ (আঃ) স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন :

قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًاۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِيْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَأْكُلُوْنَ ‐ ثُمَّ يَأْتِيْ مِنْ ۢبَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَّأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِيْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ‐ ثُمَّ يَأْتِيْ مِنْ ۢبَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ يَعْصِرُوْنَ

ইউসুফ বলল, তোমরা একাধারে সাত বৎসর চাষাবাদ করবে, অতঃপর তোমরা যে শস্য কর্তন করবে তা হতে যে সামান্য পরিমাণ ভক্ষণ করবে, তা ব্যতীত সমস্ত শীষ সমবেত করে রেখে দেবে। এরপর আসবে সাতটি কঠিন বৎসর- এ সাত বৎসর যা পূর্বে সঞ্চয় করে রাখবে লোকেরা তা খাবে, কেবল সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তা ব্যতীত। অতঃপর আসবে এক বৎসর, সে বৎসর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সে বৎসর মানুষ প্রচুর ফলের রস নিংড়াবে। (সূরা ইউসুফ, ৪৭–৪৯)