hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৮

অধ্যায়- ২ : সালাম দেয়া

কোন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়া উচিৎ :

وَاِذَا جَآءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ

যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, যখন তারা তোমার নিকট আসে তখন তুমি তাদেরকে বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। (সূরা আন‘আম- ৫৪)

সালামের জবাবে শব্দ একটু বাড়িয়ে বলা সুন্নাত :

وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا

তোমাদেরকে যখন সালাম দেয়া হয়, তখন তোমরাও তার চেয়ে আরো উত্তমভাবে উত্তর প্রদান করবে অথবা তারই অনুরূপ করবে। (সূরা নিসা- ৮৬)

যেমন কেউ اَلسَّلَامُ عَلَيْكُمْ বললে তার উত্তরে وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ বলা।

ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে :

فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰۤى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللهِ مُبَارَكَةً طَيِّبَةً

যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি অভিবাদন হিসেবে সালাম প্রদান করবে, যা আল্লাহর নিকট কল্যাণময় ও পবিত্র। (সূরা নূর- ৬১)