hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২৫

অধ্যায়- ৮ : মূসা (আঃ) এর প্রতি প্রদত্ত ৯টি নিদর্শন

আল্লাহ মূসা (আঃ) কে নয়টি নিদর্শন দিয়েছেন :

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى تِسْعَ اٰيَاتٍ ۢبَيِّنَاتٍ فَاسْاَلْ بَنِيْۤ اِسْرَآئِيْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّيْ لَاَظُنُّكَ يَا مُوْسٰى مَسْحُوْرًا

তুমি বনী ইসরাঈলকে জিজ্ঞেস করে দেখো, আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। যখন সে তাদের নিকট এসেছিল ফিরাউন তাকে বলেছিল, হে মূসা! আমি মনে করি তুমি যাদুগ্রস্ত। (সূরা বনী ইসরাঈল– ১০১)

একটি অপরটির চেয়ে আরো বড় ছিল :

وَمَا نُرِيْهِمْ مِّنْ اٰيَةٍ اِلَّا هِيَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا

আমি তাদেরকে এমন কোন নিদর্শন দেখাইনি, যা তার অনুরূপ নিদর্শনের চেয়ে শ্রেষ্ঠ নয়। (সূরা যুখরুফু ৪৮)

১. হাতের লাঠি সাপে পরিণত হওয়া :

قَالَ اَلْقِهَا يَا مُوْسٰى ‐ فَاَلْقَاهَا فَاِذَا هِيَ حَيَّةٌ تَسْعٰى

আল্লাহ বললেন, হে মূসা! তুমি এটা (লাঠি) নিক্ষেপ করো। ফলে সে তা নিক্ষেপ করল এবং সঙ্গে সঙ্গে তা একটি সাপে পরিণত হয়ে ছুটতে লাগল। (সূরা ত্বা–হা– ১৯, ২০)

২. বগল থেকে হাত বের করলে উজ্জ্বল হওয়া :

وَاضْمُمْ يَدَكَ اِلٰى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ اٰيَةً اُخْرٰى

তোমার হাত তোমার বগলে রাখো, এটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে, যা আরো একটি নিদর্শন। (সূরা ত্বা–হা– ২২)

৩. যাদুকরদের পরাভূত করা :

فَاَلْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَ

অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, সহসা তা তাদের অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল। (সূরা শু‘আরা– ৪৫)

৪. সারা দেশে দুর্ভিক্ষ হওয়া :

وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِيْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ

আমি তো ফিরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল–ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করেছিলাম, যাতে তারা অনুধাবন করে। (সূরা আ‘রাফু ১৩০)

৫. প্লাবন, ৬. পঙ্গপাল, ৭. উকুন, ৮. ব্যাঙ ও ৯. রক্ত :

فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيَاتٍ مُّفَصَّلَاتٍ

অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত দ্বারা কষ্ট দিয়েছিলাম, যা ছিল স্পষ্ট নিদর্শন। (সূরা আ‘রাফু ১৩৩)