hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬৬

অধ্যায়- ৩ : ঈসা (আঃ) এর গুণাবলি

তাকে ইঞ্জিল কিতাব দেয়া হয়েছিল :

وَاٰتَيْنَاهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌ وَّمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ

আমি তাকে দিয়েছিলাম ইঞ্জিল, যাতে ছিল হেদায়াত ও আলো। তা ছিল আগের কিতাব তাওরাতের সত্যতা প্রমাণকারী এবং পরহেযগারদের জন্য হেদায়াত ও উপদেশবাণী। (সূরা মায়েদা– ৪৬)

ثُمَّ قَفَّيْنَا عَلٰۤى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنَاهُ الْاِنْجِيْلَ

অতঃপর আমি একের পর এক আমার রাসূলদেরকে প্রেরণ করেছি এবং মারইয়ামের পুত্র ঈসাকেও প্রেরণ করেছি। আর তাকে ইঞ্জিল কিতাব দান করেছি। (সূরা হাদীদু ২৭)

আল্লাহ তাকে হেকমত দান করেন :

وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْاِنْجِيْلَ

আর তিনি তাকে কিতাব, হেকমত, তাওরাত এবং ইঞ্জিল শিক্ষা দেন। (সূরা আলে ইমরানু ৪৮)

জিবরাঈল (আঃ) এর মাধ্যমে তাকে সাহায্য করেন :

وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَاَيَّدْنَاهُ بِرُوْحِ الْقُدُسِ

আমি মারইয়ামের পুত্র ঈসাকে নিদর্শনসমূহ প্রদান করেছিলাম এবং পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছিলাম। (সূরা বাক্বারা– ৮৭)

তিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা :

اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِّبَنِيْۤ اِسْرَآئِيْلَ

সে ছিল আমারই এক বান্দা, যার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম এবং যাকে বনী ইসরাঈলের জন্য দৃষ্টান্তস্বরূপ নির্বাচন করেছিলাম। (সূরা যুখরুফু ৫৯)

তিনি শেষ নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন :

وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِيْۤ اِسْرَآئِيْلَ اِنِّيْ رَسُوْلُ اللهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا ۢبِرَسُوْلٍ يَّأْتِيْ مِنْ ۢبَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ

(স্মরণ করো) যখন মারইয়ামের পুত্র ঈসা বলেছিলেন, হে বনী ইসরাঈল! আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী। আর আমার পরে আহমাদ নামে যে রাসূল আসবেন আমি তাঁরও সুসংবাদদাতা। (সূরা সাফু ৬)