hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭১

অধ্যায়- ৮ : যাদের আমলনামা ডান হাতে আসবে

ডান হাতে আমলনামাপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের আমলনামা পাঠ করবে :

يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍ ۢبِاِمَامِهِمْۚ فَمَنْ اُوْتِيَ كِتَابَهٗ بِيَمِيْنِه ٖ فَاُولٰٓئِكَ يَقْرَءُوْنَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا

সেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাসহ আহবান করব। অতঃপর যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, তারা তাদের আমলনামা পাঠ করবে। আর তাদের উপর সামান্য পরিমাণও যুলুম করা হবে না। (সূরা বনী ইসরাঈল- ৭১)

প্রিয়জনকে তাদের আমলনামা দেখাবে :

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتَابَهٗ بِيَمِيْنِهٖ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتَابِيَهْ ‐ اِنِّيْ ظَنَنْتُ اَنِّيْ مُلَاقٍ حِسَابِيَهْ ‐ فَهُوَ فِيْ عِيْشَةٍ رَّاضِيَةٍ – فِيْ جَنَّةٍ عَالِيَةٍ

অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে (খুশীতে লোকজনকে ডেকে) বলবে, তোমরা আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম, অবশ্যই আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। সুতরাং সে সুমহান জান্নাতে সন্তোষজনক জীবন-যাপন করবে। (সূরা হাক্কাহ, ১৯-২২)

তাদের হিসাব হাল্কা হবে :

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتَابَهٗ بِيَمِيْنِهٖ – فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا

অতএব যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে, তার হিসাব-নিকাশ অতি সহজভাবে নেয়া হবে।

(সূরা ইনশিক্বাক- ৭, ৮)

তারা চরম আনন্দ লাভ করবে :

وَيَنْقَلِبُ اِلٰۤى اَهْلِهٖ مَسْرُوْرًا

অতঃপর সে তার স্বজনদের নিকট আনন্দিত হয়ে ফিরে যাবে। (সূরা ইনশিক্বাক- ৯)