hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৩

পর্ব- ৪৭ : জাহান্নামের বিবরণ অধ্যায়- ১ : জাহান্নাম শাস্তির জায়গা

জাহান্নাম হলো নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল :

وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَؕ وَبِئْسَ الْمَصِيْرُ

যারা তাদের প্রতিপালকের সাথে কুফরী করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর সে প্রত্যাবর্তন কতই না নিকৃষ্ট! (সূরা মুলক– ৬)

জাহান্নামে প্রাচীর থাকবে :

اِنَّاۤ اَعْتَدْنَا لِلظَّالِمِيْنَ نَارًا اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَاؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ

অপরাধীদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। এর প্রাচীর তাদেরকে ঘিরে রাখবে। আর তারা যখন পানি প্রার্থনা করবে, তখন তাদেরকে গলিত ধাতুর ন্যায় পানি দেয়া হবে। (সূরা কাহফু ২৯)

জাহান্নামে লোহার হাতুড়ি থাকবে :

وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيْدٍ ‐ كُلَّمَاۤ اَرَادُوْاۤ اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَاۗ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ

তাদের জন্য লৌহ নির্মিত গদা (মুগুর) থাকবে, যখনই তারা জাহান্নামের যন্ত্রণা থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণার স্বাদ গ্রহণ করো। (সূরা হজ্জ– ২১, ২২)