hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

অধ্যায়- ১০ : যাদের উপর জিহাদ ফরয নয়

যারা অন্ধ, খোঁড়া ও রোগী :

لَيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ

অবশ্য যদি অন্ধ, খোঁড়া ও রোগী জিহাদে না আসে, তাহলে তাদের কোন দোষ নেই। (সূরা ফাতহ- ১৭)

যাদের পথখরচ নেই :

لَيْسَ عَلَى الضُّعَفَآءِ وَلَا عَلَى الْمَرْضٰى وَلَا عَلَى الَّذِيْنَ لَا يَجِدُوْنَ مَا يُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَرَسُوْلِهٖؕ مَا عَلَى الْمُحْسِنِيْنَ مِنْ سَبِيْلٍؕ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

যারা দুর্বল, অসুস্থ এবং যারা অর্থ-সম্পদ পায় না, তাদের কোন অপরাধ নেই, যদি তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি নিষ্ঠাবান থাকে। আর যারা সৎকর্মপরায়ণ তাদের বিরুদ্ধে অভিযোগের কোন কারণ নেই; আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। (সূরা তাওবা- ৯১)

যারা বাহন পায় না :

وَلَا عَلَى الَّذِيْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوْا وَاَعْيُنُهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا يَجِدُوْا مَا يُنْفِقُوْنَ

তাদেরও কোন অপরাধ নেই, যারা তোমার নিকট বাহনের জন্য আসলে তুমি বলেছিলে, আমি তোমাদের জন্য কোন বাহন পাচ্ছি না। অতঃপর তারা অর্থ ব্যয়ে অক্ষম হওয়ার কারণে দুঃখে চোখের পানি ফেলে ফিরে গেল। (সূরা তাওবা- ৯২)

ব্যাখ্যা : যারা জিহাদ করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকে, তারা যদি কোন সত্যিকার অক্ষমতার কারণে অথবা উপায়-উপকরণ বা মাধ্যম যোগাড় না হওয়ার দরুন জিহাদ করতে না পারে, তাহলে মনে ঠিক তেমনি কষ্ট পায় যেমন কোন ব্যক্তির রোজগারের পথ বন্ধ হয়ে গেলে মনে কষ্ট পায়।