hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

অধ্যায়- ৯ : আল্লাহ যাদেরকে ভালোবাসেন

যারা ইহসানকারী :

وَاَحْسِنُوْاۤ اِنَّ اللهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ

আর তোমরা ইহসান করো; নিশ্চয় আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন। (সূরা বাক্বারা- ১৯৫)

যারা তাওবাকারী :

اِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِيْنَ

নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। (সূরা বাক্বারা- ২২২)

যারা ধৈর্যশীল :

وَاللهُ يُحِبُّ الصَّابِرِيْنَ

আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। (সূরা আলে ইমরান- ১৪৬)

যারা আল্লাহর উপর ভরসাকারী :

فَتَوَكَّلْ عَلَى اللهِؕ اِنَّ اللهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ

আল্লাহর প্রতি ভরসা করো; নিশ্চয় আল্লাহ তাঁর উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। (সূরা আলে ইমরান- ১৫৯)

যারা ন্যায়বিচারক :

فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِؕ اِنَّ اللهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ

তুমি তাদের মধ্যে ন্যায়বিচার করো; নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকদেরকে ভালোবাসেন। (সূরা মায়েদা- ৪২)

যারা মুত্তাক্বী :

اِنَّ اللهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ

নিশ্চয় আল্লাহ মুত্তাক্বীদেরকে পছন্দ করেন। (সূরা তাওবা- ৪)

যারা পবিত্রতা অবলম্বনকারী :

وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ

আর তিনি পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। (সূরা বাক্বারা- ২২২)

যারা আল্লাহর পথে সংগ্রাম করে :

اِنَّ اللهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ

নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে শীশাঢালা প্রাচীরের মতো। (সূরা সাফ- ৪)

ব্যাখ্যা : নফল ইবাদাত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোন ওলীর সাথে শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরয করে দিয়েছি তা দ্বারা সে আমার নৈকট্য লাভ করতে পারবে। আর বান্দা সর্বদা নফল ইবাদাত দ্বারা আমার নৈকট্য লাভ করে, অবশেষে আমি (নফল ইবাদাতের কারণে) তাকে ভালোবাসতে থাকি। এমনকি আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শুনতে পায়। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে স্পর্শ করে। আমি তার চোখ হয়ে যাই, যা দ্বারা সে দেখতে পায়। আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলাফেরা করে। আর সে যদি আমার নিকট কোন কিছু প্রার্থনা করে তবে আমি তাকে অবশ্যই তা দান করি। আর সে যদি আমার নিকট কোন কিছু থেকে আশ্রয় চায় তবে আমি তাকে আশ্রয় দান করি। (সহীহ বুখারী, হা/৬৫০২)