hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৩

অধ্যায়- ১৭ : ভুল ধারণা

অধিকাংশ লোক ধারণার ভিত্তিতে চলে :

وَمَا يَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّاؕ اِنَّ الظَّنَّ لَا يُغْنِيْ مِنَ الْحَقِّ شَيْئًاؕ اِنَّ اللهَ عَلِيْمٌ ۢبِمَا يَفْعَلُوْنَ

তাদের অধিকাংশই কেবল অনুমানের অনুসরণ করে, অথচ সত্যের পরিবর্তে অনুমান কোন কাজে আসে না। আর তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত। (সূরা ইউনুস- ৩৬)

অনুমান কখনো সত্য ও সঠিক জ্ঞান দিতে পারে না :

اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ ؕ وَاِنَّ الظَّنَّ لَا يُغْنِيْ مِنَ الْحَقِّ شَيْئًا

তারা শুধু অনুমানের অনুসরণ করে; অথচ সত্যের মুকাবিলায় অনুমানের কোন মূল্য নেই। (সূরা নাজম- ২৮)

মুশরিকরা ধ্যান-ধারণা ও অনুমানের উপর নির্ভরশীল :

وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنَاهُمْؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍۗ اِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ

তারা বলে, দয়াময় (আল্লাহ) যদি ইচ্ছা না করতেন, তবে আমরা কখনো তাদের (ফেরেশতাদের) ইবাদাত করতাম না। মূলত এ ব্যাপারে তাদের কোন জ্ঞান নেই, তারা শুধু অনুমানের উপরই নির্ভর করে চলে। (সূরা যুখরুফ- ২০)

অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা ধ্বংস হবে :

قُتِلَ الْخَرَّاصُوْنَ

তারা ধ্বংস হোক, যারা শুধু অনুমানের উপর নির্ভরশীল। (সূরা যারিয়াত- ১০)

শয়তান মানুষের মনে কুধারণার জন্ম দেয় :

وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ اِبْلِيْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ

নিশ্চয় ইবলিস বাস্তবেই তাদের ব্যাপারে তার অনুমান সত্যে পরিণত করল, ফলে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার আনুগত্য করল। (সূরা সাবা- ২০)

আল্লাহ সম্পর্কে ভুল ধারণা মানুষকে ধ্বংস করে দেয় :

وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ‐ وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِيْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدَاكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخَاسِرِيْنَ

তোমরা তো কোনকিছু গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। বরং তোমরা মনে করতে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেন না। তোমাদের প্রতিপালক সম্পর্কে এ ধারণাই তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। (সূরা হা-মীম সাজদা- ২২, ২৩)

কতক ধারণা গোনাহের পর্যায়ে পড়ে :

اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ

নিশ্চয় কোন কোন অনুমান গোনাহের কাজ। (সূরা হুজুরাত- ১২)

আল্লাহ বেশি বেশি ধারণা পোষণ করতে নিষেধ করেছেন :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ

হে ঈমানদারগণ! তোমরা বেশি বেশি ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। (সূরা হুজুরাত- ১২)

অনুমানকারীদের পেছনে চলা যাবে না :

وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللهِؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ

যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামতো চল, তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে দেবে। কারণ তারা শুধু ধারণার অনুসরণ করে এবং অনুমানভিত্তিক কথা বলে। (সূরা আন‘আম- ১১৬)