hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৮

অধ্যায়- ৯ : কতিপয় দু‘আ

ক্ষমা চাওয়ার কিছু দু‘আ :

وَاعْفُ عَنَّاۗ وَاغْفِرْ لَنَاۗ وَارْحَمْنَاۗ اَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

হে আমাদের রব! আমাদেরকে মুক্তি দান করুন, ক্ষমা করুন এবং দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদেরকে কাফিরদের উপর সাহায্য করুন। (সূরা বাক্বারা- ২৮৬)

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ

হে আমাদের রব! আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন, আমাদের গোনাহগুলো মুছে দিন এবং পুণ্যবানদের সাথে মৃত্যুদান করুন। (সূরা আলে ইমরান- ১৯৩)

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

বলো, হে আমার প্রতিপালক! আপনি আমাকে ক্ষমা করুন এবং দয়া করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সূরা মু’মিনূন- ১১৮)

মাতা-পিতা ও সকল মুমিনের জন্য ক্ষমা চাওয়ার দু‘আ :

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

হে আমাদের প্রতিপালক! যেদিন হিসাব (কিয়ামত) অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করে দিয়ো। (সূরা ইবরাহীম- ৪১)

পূর্ববর্তী মুমিনদের জন্য ক্ষমা চাওয়ার দু‘আ :

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

যারা তাদের পরে এসেছে (পৃথিবীতে) তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং আমাদের সেসব ভাইদেরকে ক্ষমা করুন, যারা আমাদের পূর্বে ঈমান এনেছে। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ সৃষ্টি করবেন না। হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আপনি দয়ার্দ্র ও পরম দয়ালু। (সূরা হাশর- ১০)

আদম ও হাওয়া (আঃ) যে দু‘আ করে ক্ষমা চেয়েছিলেন :

رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

তারা বলল, হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর এবং দয়া না কর, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। (সূরা আ‘রাফ- ২৩)

হেদায়াত লাভের দু‘আ :

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ

আমাদেরকে সরলসঠিক পথপ্রদর্শন করুন। (সূরা ফাতিহা- ৬)

হেদায়াতের উপর টিকে থাকার জন্য দু‘আ :

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةًۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ

হে আমাদের রব! হেদায়াত দানের পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দেবেন না। আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহান দাতা। (সূরা আলে ইমরান- ৮)

যালিমের কবল থেকে বাঁচার জন্য দু‘আ :

رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِيْنَ

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে যালিমদের অন্তর্ভুক্ত করে দিয়ো না। (সূরা আ‘রাফ- ৪৭)

মুসলিম অবস্থায় মৃত্যু নসীবের জন্য দু‘আ :

رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্য দান করুন এবং মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। (সূরা আ‘রাফ- ১২৬)

জাহান্নাম থেকে বাঁচার দু‘আ :

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَۗ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

হে আল্লাহ! আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। যেহেতু জাহান্নামের আযাব সর্বনাশকারী। (সূরা ফুরক্বানু ৬৫)

দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দু‘আ :

رَبَّنَاۤ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

হে আমাদের রব! আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। (সূরা বাক্বারা– ২০০)