hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯০

অধ্যায়- ১৪ : আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া

বিপদে পড়লে মানুষ নিরাশ হয়ে যায় :

وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَاؕ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ

আমি যখন মানুষকে রহমতের স্বাদ ভোগ করাই, তখন তারা তাতে আনন্দিত হয়। আর যদি তাদের কাজকর্মের দরুন তাদের উপর কোন বিপদ এসে যায়, তবে তখনই তারা নিরাশ হয়ে পড়ে। (সূরা রূম- ৩৬)

لَا يَسْاَمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَيْرِ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَيَئُوْسٌ قَنُوْطٌ

মানুষ কল্যাণ (ধনসম্পদ) প্রার্থনায় কোন ক্লান্তিবোধ করে না; কিন্তু যখন তাকে দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন সে অত্যন্ত নিরাশ ও হতাশ হয়ে পড়ে। (সূরা হা-মীম সাজদা- ৪৯)

পথভ্রষ্টরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় :

وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ

যারা পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে নিরাশ হয়? (সূরা হিজর- ৫৬)

আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কাফিরদের অভ্যাস :

وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيَاتِ اللهِ وَلِقَآئِهٖۤ اُولٰٓئِكَ يَئِسُوْا مِنْ رَّحْمَتِيْ وَاُولٰٓئِكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ

যারা আল্লাহর নিদর্শন ও তাঁর সাক্ষাতকে অস্বীকার করে, তারাই আমার অনুগ্রহ হতে নিরাশ হয়। আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। (সূরা আনকাবূত- ২৩)

اِنَّهٗ لَا يَيْئَسُ مِنْ رَّوْحِ اللهِ اِلَّا الْقَوْمُ الْكَافِرُوْنَ

নিশ্চয় কাফির সম্প্রদায় ছাড়া অন্য কেউই আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। (সূরা ইউসুফ- ৮৭)

আল্লাহ তাঁর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন :

قُلْ يَا عِبَادِيَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰۤى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللهِؕ اِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًاؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

বলো, হে আমার ঐসব বান্দারা! যারা নিজেদের নফসের উপর যুলুম করেছ, তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ো না, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। (সূরা যুমার- ৫৩)