hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯৬

অধ্যায়- ১ : বহু শিক্ষণীয় সুন্দর কাহিনী

ইউসুফ (আঃ) এর ঘটনায় অনেক শিক্ষা রয়েছে :

لَقَدْ كَانَ فِيْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِ

তাদের বৃত্তান্তে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা। (সূরা ইউসুফু ১১১)

لَقَدْ كَانَ فِيْ يُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰيَاتٌ لِّلسَّآئِلِيْنَ

ইউসুফ এবং তার ভ্রাতাদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। (সূরা ইউসুফু ৭)

ইউসুফ (আঃ) এর কাহিনী সবচেয়ে সুন্দর :

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَۗ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغَافِلِيْنَ

ওহীর মাধ্যমে তোমার নিকট এ কুরআন প্রেরণ করে আমি তোমার নিকট এক উত্তম কাহিনী বর্ণনা করছি। যদিও এটার পূর্বে তুমি ছিলে অজ্ঞদের অন্তর্ভুক্ত। (সূরা ইউসুফু ৩)

ইউসুফ (আঃ) ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা :

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِيْنَ

সে ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। (সূরা ইউসুফু ২৪)