hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯২

অধ্যায়- ৩ : ইসমাঈল (আঃ) এর মর্যাদা

ইসমাঈল (আঃ) ছিলেন ধৈর্যশীল নবীদের একজন :

وَاِسْمَاعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِؕ كُلٌّ مِّنَ الصَّابِرِيْنَ

স্মরণ করো, ইসমাঈল, ইদ্রীস ও যুলকিফল–এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। (সূরা আম্বিয়া– ৮৫)

আল্লাহ তার কাছে ওহী পাঠিয়েছিলেন :

وَاَوْحَيْنَاۤ اِلٰۤى اِبْرَاهِيْمَ وَاِسْمَاعِيْلَ وَاِسْحَاقَ وَيَعْقُوْبَ

আমি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব এর নিকটও ওহী প্রেরণ করেছিলাম। (সূরা নিসা– ১৬৩)

তিনি ছিলেন মর্যাদাবান ব্যক্তিত্বের অধিকারী :

وَاِسْمَاعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا وَّكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِيْنَ

ইসমাঈল, আল–ইয়াসা, ইউনুস ও লূত প্রত্যেককেই সৎপথে পরিচালিত করেছিলাম এবং প্রত্যেককেই বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। (সূরা আন‘আম– ৮৬)

তিনি ছিলেন ওয়াদা পালনকারী:

وَاذْكُرْ فِى الْكِتَابِ اِسْمَاعِيْلَؗ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا

স্মরণ করো, এ কিতাবে ইসমাঈলের কথা। সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসূল ও নবী। (সূরা মারইয়াম– ৫৪)

তিনি তার পরিবারকে সালাত ও যাকাতের আদেশ দিতেন :

وَكَانَ يَأْمُرُ اَهْلَهٗ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ۪ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا

সে তার পরিবারবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিত। আর সে ছিল তার প্রতিপালকের সন্তোষভাজন।

(সূরা মারইয়াম– ৫৫)

ইসমাঈল (আঃ) কা‘বাঘর নির্মাণে অংশগ্রহণ করেন :

وَاِذْ يَرْفَعُ اِبْرَاهِيْمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمَاعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّاؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ

যখন ইবরাহীম ও ইসমাঈল কা‘বার ভিত্তি উঁচু করছিলেন, (তখন বলেন) হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ হতে এটা কবুল করুন, নিশ্চয় আপনি মহা শ্রবণকারী ও মহাজ্ঞানী। (সূরা বাক্বারা– ১২৭)

তিনি মসজিদের পবিত্রতা রক্ষার দায়িত্ব পালন করেছেন :

وَعَهِدْنَاۤ اِلٰۤى اِبْرَاهِيْمَ وَاِسْمَاعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّآئِفِيْنَ وَالْعَاكِفِيْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ

আমি ইবরাহীম ও ইসমাঈলের নিকট এ অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ই‘তিকাফকারী, রুকূকারী এবং সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। (সূরা বাক্বারা– ১২৫)

ইসমাঈল (আঃ) এর ইতিহাস স্মরণীয় :

وَاذْكُرْ اِسْمَاعِيْلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِؕ وَكُلٌّ مِّنَ الْاَخْيَارِ

স্মরণ করো, ইসমাঈল, আল–ইয়াসা ও যুলকিফলের কথা, তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত।

(সূরা সোয়াদু ৪৮)