hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৪

অধ্যায়- ২ : জান্নাতের সংখ্যা

কুরআনের মধ্যে আটটি জান্নাতের নাম পাওয়া যায়। যেমন :

১। جَنَّةُ الْفِرْدَوْسِ (জান্নাতুল ফিরদাউস) :

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا

নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের মেহমানদারী হিসেবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। (সূরা কাহফু ১০৭)

اُولٰٓئِكَ هُمُ الْوَارِثُوْنَ – اَ لَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَ هُمْ فِيْهَا خَالِدُوْنَ

তারাই তো ঐসব উত্তরাধিকারী, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সেখানে তারা চিরকাল থাকবে। (সূরা মু’মিনূনু ১০, ১১)

২। جَنَّةُ النَّعِيْمِ (জান্নাতুন নাঈম) :

فَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِيْ جَنَّاتِ النَّعِيْمِ

যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তারা জান্নাতুন নাঈমে বসবাস করবে। (সূরা হজ্জ– ৫৬)

৩। جَنَّةُ الْمَاْوٰى (জান্নাতুল মাওয়া) :

اَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَاْوٰىؗ نُزُلًا ۢبِمَا كَانُوْا يَعْمَلُوْنَ

যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া তথা বসবাসের উত্তম ঠিকানা। এটা তাদের সৎকর্মের পুরস্কার। (সূরা সাজদা–১৯)

৪। جَنَّةُ الْخُلْدِ (জান্নাতুল খুল্দ) :

قُلْ اَذٰلِكَ خَيْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِيْ وُعِدَ الْمُتَّقُوْنَ

বলো, জাহান্নামীদের পরিণাম ভালো, নাকি জান্নাতুল খুল্দ (স্থায়ী জান্নাত) ভালো? যার ওয়াদা মুত্তাক্বীদের জন্য দেয়া হয়েছে। (সূরা ফুরক্বানু ১৫)

৫। جَنَّةُ الْعَدْنٍ (জান্নাতুল আদন) :

جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهَارُ

তাদের (সৎকর্মীদের) প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। আর তা হলো জান্নাতুল আদন, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। (সূরা বায়্যিনাহ– ৮)

৬। دَارُ السَّلامِ (দারুস সালাম) :

لَهُمْ دَارُ السَّلَامِ عِنْدَ رَبِّهِمْ

তাদের (নেক বান্দাদের) জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে দারুস সালাম তথা সুখের ঠিকানা।

(সূরা আন‘আম– ১২৭)

৭। دَارُ الْمُقَامِ (দারুল মুকাম) :

اَلَّذِيْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖۚ لَا يَمَسُّنَا فِيْهَا نَصَبٌ وَّلَا يَمَسُّنَا فِيْهَا لُغُوْبٌ

জান্নাতীরা বলবে, সকল প্রশংসা ঐ সত্তার, যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মুকাম অর্থাৎ স্থায়ী ঠিকানায় বসবাসের সুযোগ করে দিয়েছেন। এখানে আমরা কোন কষ্ট এবং কোন অনর্থক বিষয়ের সম্মুখীন হব না। (সূরা ফাতির– ৩৫)

৮। دَارُ الْقَرَارِ (দারুল কারার) :

وَاِنَّ الْاٰخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ

নিশ্চয় পরকালই হলো দারুল কারার তথা স্থায়ী ঠিকানা। (সূরা মু’মিনু৩৯)