hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৫

অধ্যায়- ১১ : মুসাফির

আল্লাহ মুসাফীরদের হক আদায় করার নির্দেশ দিয়েছেন :

فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ

অতএব আত্মীয়স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকীন ও মুসাফিরদেরকেও (নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও)। (সূরা রূম- ৩৮)

মুসাফিরদেরকে সহায়তা করতে হবে :

يَسْاَلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَؕ قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتَامٰى وَالْمَسَاكِيْنِ وَابْنِ السَّبِيْلِ

লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে, তারা কী (কাদের জন্য) ব্যয় করবে? বলে দাও, তোমরা ধনসম্পদ হতে যা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকীন ও পথিকদের জন্য ব্যয় করবে। (সূরা বাক্বারা- ২১৫)

মুসাফিরদেরকে যাকাতের মালও দেয়া যাবে :

اِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَآءِ وَالْمَسَاكِيْنِ وَالْعَامِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللهِ وَابْنِ السَّبِيْلِؕ فَرِيْضَةً مِّنَ اللهِؕ وَاللهُ عَلِيْمٌ حَكِيْمٌ

সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, (অমুসলিমদের) অন্তর আকৃষ্ট করার জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে ব্যয় করার জন্য এবং মুসাফিরদের জন্য। এটা আল্লাহর বিধান; আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। (সূরা তাওবা- ৬০)