hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১১

অধ্যায়- ১৩ : প্রাণী

আল্লাহ প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন :

وَاللهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ

আল্লাহ সমসত্ম জীব সৃষ্টি করেছেন পানি হতে। (সূরা নূর- ৪৫)

একেক প্রাণী একেকভাবে চলাফেরা করে :

فَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰى بَطْنِهٖ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰۤى اَرْبَعٍؕ يَخْلُقُ اللهُ مَا يَشَآءُؕ اِنَّ اللهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

তাদের কতক পেটে ভর দিয়ে চলে, কতক দু’পায়ে চলে এবং কতক চলে চার পায়ে, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। (সূরা নূর- ৪৫)

اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَآفَّاتٍ وَّيَقْبِضْنَۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُؕ اِنَّهٗ بِكُلِّ شَيْءٍ ۢبَصِيْرٌ

তারা কি তাদের উপর (উড়ন্ত) পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ডানা বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। (সূরা মুলক- ১৯)

বিভিন্ন প্রাণীর রং ও আকৃতি বিভিন্ন রকম :

وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَلْوَانُهٗ

মানুষ, প্রাণী ও চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে প্রত্যেকে ভিন্ন বর্ণের হয়ে থাকে। (সূরা ফাতির- ২৮)

প্রত্যেক প্রাণীর জোড়া রয়েছে :

جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّمِنَ الْاَنْعَامِ اَزْوَاجًاۚ يَذْرَؤُكُمْ فِيْهِ

তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুগুলোর মধ্য হতেও (তাদের) জোড়া (সৃষ্টি করেছেন)। এভাবে তিনি তোমাদের বংশবিস্তার করেন। (সূরা শূরা- ১১)

আল্লাহ সকল প্রাণীকে রিযিক দিয়ে থাকেন :

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَاۗ اَللهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْؗ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

এমন কতক জীবজন্তু আছে, যারা নিজেদের খাদ্য মওজুদ রাখে না। আল্লাহই তাদেরকে ও তোমাদেরকে রিযিক দান করেন; তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সূরা আনকাবূত- ৬০)

وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللهِ رِزْقُهَا

জমিনের উপর বিচরণকারী সকল জীবের রিযিকের দায়িত্ব আল্লাহরই। (সূরা হুদ- ৬)

ব্যাখ্যা : এ পৃথিবীতে পশু ও উদ্ভিদের লক্ষ লক্ষ শ্রেণি পাওয়া যায়। তাদের প্রত্যেকের সংখ্যা শত শত কোটি হবে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা খাদ্যের প্রয়োজন। স্রষ্টা তাদের প্রত্যেক শ্রেণির খাদ্যবস্তু এত বিপুল পরিমাণে এবং প্রত্যেকের আহরণ ক্ষমতার এতো কাছাকাছি রেখে দিয়েছেন, যার ফলে কোন শ্রেণির কোন একটি প্রাণীও খাদ্য থেকে বঞ্চিত থাকে না। তার এ ব্যবস্থাপনায় পৃথিবী ও আকাশের এতো বিচিত্র শক্তি মিলেমিশে কাজ করে, যাদের সংখ্যা গণনা করা কঠিন। তাপ, আলো, বাতাস, পানি ও মাটির বিভিন্ন উপাদানের মধ্যে যদি ঠিকমতো আনুপাতিক হারে সহযোগিতা না থাকত, তাহলে এক বিন্দু পরিমাণ খাদ্যও উৎপন্ন হতো না। কে কল্পনা করতে পারে যে, এ বিজ্ঞ ব্যবস্থাপনা একজন বিজ্ঞ ব্যবস্থাপকের সুচিন্তিত পরিকল্পনা ছাড়া এমনিই সংঘটিত হয়ে যেতে পারে?

সকল প্রাণী আল্লাহর নিয়ন্ত্রণে থাকে :

مَا مِنْ دَآبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ ۢبِنَاصِيَتِهَاؕ اِنَّ رَبِّيْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

এমন কোন জীবজন্তু নেই, যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় নয়; নিশ্চয় আমার প্রতিপালক সরল পথে অধিষ্ঠিত। (সূরা হুদ- ৫৬)