hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩২

অধ্যায়- ৪ : সৎকর্ম না করার পরিণাম

যারা সৎকর্ম করে না তারা ক্ষতিগ্রস্ত হবে :

وَالْعَصْرِ – اِنَّ الْاِنْسَانَ لَفِيْ خُسْرٍ – اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ

যুগের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে। আর যারা পরস্পরকে উপদেশ দেয় সত্যের এবং উপদেশ দেয় সবরের। (সূরা আসর)

তারা মৃত্যুর সময় আফসোস করবে :

حَتّٰۤى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِ – لَعَلِّيْۤ اَعْمَلُ صَالِحًا فِيْمَا تَرَكْتُ كَلَّاؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاؕ وَمِنْ وَّرَآئِهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ

যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক! আমাকে পুনরায় প্রেরণ করো, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে করিনি। কখনো নয়, এটা তো তার একটি উক্তি মাত্র। তাদের সম্মুখে থাকবে বার্যাখ, উত্থান দিবস পর্যমত্ম। (সূরা মু’মিনূন- ৯৯, ১০০)

তারা সময় চাইবে কিন্তু সময় দেয়া হবে না :

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنَاكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِيَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِيْۤ اِلٰۤى اَجَلٍ قَرِيْبٍ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصَّالِحِيْنَ – وَلَنْ يُّؤَخِّرَ اللهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَاؕ وَاللهُ خَبِيْرٌ ۢبِمَا تَعْمَلُوْنَ

আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তোমরা মৃত্যু আসার পূর্বেই তা হতে ব্যয় করো। (অন্যথায় মৃত্যু আসলে বলবে) হে আমার প্রতিপালক! যদি তুমি আমাকে আরো কিছুকালের জন্য অবকাশ দিতে, তবে আমি সাদাকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু যখন নির্ধারিত কাল উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। (সূরা মুনাফিকূন- ১০, ১১)

ব্যাখ্যা : সৎকর্মহীন মানুষ পুনরায় এ দুনিয়ায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করবে। তারা বলবে, আমাদেরকে যে সত্যের খবর দেয়া হয়েছিল তা আমরা মেনে নেইনি, এখন চাক্ষুষ দেখার পর আমরা সে ব্যাপারে জেনে গেছি। কাজেই এখন যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হয়, তাহলে এখন আমাদের কর্মপদ্ধতি আর আগের মতো হবে না।