hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭৮

অধ্যায়- ৯ : মূর্তিপূজার বিরুদ্ধে ইবরাহীম (আঃ) এর যুক্তি

তিনি বললেন, তোমাদের মূর্তির বৈশিষ্ট্য কী?

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِيْلُ الَّتِيْۤ اَنْتُمْ لَهَا عَاكِفُوْنَ

যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, এ মূর্তিগুলো কী (বৈশিষ্ট্যের অধিকারী), তোমরা যাদের পূজা করছ? (সূরা আম্বিয়া– ৫২)

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ

যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের উপাসনা করছ? (সূরা সাফ্ফাত– ৮৫)

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا

নিশ্চয় তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে থাক এবং মিথ্যা উদ্ভাবন কর। (সূরা আনকাবূত– ১৭)

এসব মূর্তি কি কোন লাভ-ক্ষতির ক্ষমতা রাখে?

اَوْ يَنْفَعُوْنَكُمْ اَوْ يَضُرُّوْنَ

অথবা তারা কি তোমাদের কোন উপকার কিংবা অপকার করতে পারে? (সূরা শু‘আরা– ৭৩)

এসব মূর্তি কি ডাক শুনতে পায়?

قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ

সে বলল, তোমরা প্রার্থনা করলে তারা কি শুনতে পায়? (সূরা শু‘আরা– ৭২)

ওরা কি তোমাদেরকে রিযিক দিতে পারে?

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًاؕ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللهِ لَا يَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا

তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তিপূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা কর, তারা তোমাদের জীবনোপকরণ প্রদান করতে সক্ষম নয়। (সূরা আনকাবূত– ১৭)

বিশ্বের প্রতিপালক সম্পর্কে তোমাদের ধারণা কী?

فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِيْنَ

তবে সারা বিশ্বের প্রতিপালক সম্পর্কে তোমাদের ধারণা কী? (সূরা সাফ্ফাত– ৮৭)

এ সকল যুক্তি আল্লাহই শিক্ষা দিয়েছেন :

وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنَاهَاۤ اِبْرَاهِيْمَ عَلٰى قَوْمِهٖ نَرْفَعُ دَرَجَاتٍ مَّنْ نَّشَآءُ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ

এটা আমার দলীল–প্রমাণ, যা ইবরাহীমকে তার সম্প্রদায়ের মুকাবিলা করার জন্য দিয়েছিলাম; আর আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয় তোমার প্রতিপালক প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। (সূরা আন‘আম– ৮৩)