hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫৬

অধ্যায়- ১ : আদ জাতির পরিচয়

হুদ (আঃ) ছিলেন আদ জাতির নবী :

وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۤ اَفَلَا تَتَّقُوْنَ

আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নেই। তোমরা কি সাবধান হবে না? (সূরা আ‘রাফু ৬৫)

তারা ছিল আহকাফের অধিবাসী :

وَاذْكُرْ اَخَا عَادٍؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ

এদেরকে আদ জাতির ভাই (হুদ) এর কাহিনী স্মরণ করিয়ে দাও, যখন তিনি আহকাফে তাঁর কওমকে সাবধান করেছিলেন। (সূরা আহকাফু ২১)

নূহ (আঃ) এর পরেই তাদের উত্থান হয়েছিল :

وَاذْكُرُوْاۤ اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ ۢبَعْدِ قَوْمِ نُوْحٍ

স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন। (সূরা আ‘রাফু ৬৯)

তারা নজিরবিহীন জাতি ছিল :

اَلَّتِيْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِ

(শক্তি ও সাহসের দিক থেকে) যাদের সমান সারা বিশ্বের শহরসমূহে আর কাউকে সৃষ্টি করা হয়নি। (সূরা ফাজর– ৮)

তারা বলিষ্ঠ ও স্বাস্থ্যবান ছিল :

وَزَادَكُمْ فِى الْخَلْقِ بَسْطَةً فَاذْكُرُوْاۤ اٰلَآءَ اللهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

তোমাদেরকে দৈহিক গঠনে অধিকতর হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে। (সূরা আ‘রাফু ৬৯)