hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

পর্ব- ৬ : সালাত (নামায)

সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। ঈমানের পরেই সালাতের স্থান। তাই ঈমান আনার পর মুমিনদের প্রথম কাজই হলো সালাত প্রতিষ্ঠা করা। সালাত মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য নির্ণয় করে। আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো সালাত। এ কারণেই পবিত্র কুরআন ও হাদীসে সালাতের প্রতি বারংবার তাকীদ দেয়া হয়েছে। উম্মতের প্রতি নবী ﷺ এর শেষ উপদেশও ছিল সালাত। সালাত সকল প্রকার অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। এ কারণে সামাজিকভাবেও সালাতের গুরুত্ব অপরিসীম।